‘ব্যাট দিয়ে মারতে চাওয়া’ আসিফকে নিষিদ্ধের দাবি
একের পর এক উইকেট হারিয়ে বিপর্যস্ত পাকিস্তান। একমাত্র ভরসা হয়ে ছিলেন আসিফ আলী। ১৯তম ওভারের চতুর্থ বলে ছক্কা মেরে ম্যাচের নিয়ন্ত্রণ নিলেন। ফরিদ আহমেদের পরের বলেই শর্ট ফাইন লেগে ক্যাচ হলেন।
ছক্কা হজমের পর উইকেট নিয়ে আসিফের একেবারে সামনে গিয়ে ফিস্ট বাম্প করলেন ফরিদ। আউট হওয়ার পর প্রতিপক্ষ বোলারের এই উদযাপন যেন কাটা ঘায়ে নুনের ছিটা দিলো পাকিস্তানি ব্যাটসম্যানকে। ধাক্কা দিয়ে আসিফ সরিয়ে দিলেন ফরিদকে।
আফগান পেসারও পাল্টা প্রতিক্রিয়া দেখান। আসিফের যেন রাগ আরও বেড়ে গেলো, ব্যাট উঁচিয়ে মারতে চাইলেন ফরিদকে। আরও কয়েক সেকেন্ড উত্তপ্ত বাক্যবিনিময় হতেই আফগান খেলোয়াড়রা এসে দুজনকে আলাদা করেন। পেছনে ফিরে আবারও আসিফ কিছু একটা বলেন, তারপর ধরেন ড্রেসিংরুমের পথ।
পাকিস্তানের সিনিয়র ব্যাটসম্যানের এমন আচরণ ভালোভাবে নেয়নি আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সাবেক প্রধান নির্বাহী শফিক স্ট্যানিকজাই। এশিয়া কাপের বাকি সময় আসিফকে নিষেধাজ্ঞার দাবি জানালেন তিনি।
স্ট্যানিকজাই ওই মুহূর্তের ভিডিও পোস্ট করে টুইটারে লিখেছেন, ‘এটা আসিফ আলীর চরম পর্যায়ের বোকামি এবং তাকে টুর্নামেন্টের বাকি অংশ থেকে নিষিদ্ধ করা হোক। যে কোনও বোলারের উদযাপন করার অধিকার আছে কিন্তু তাই বলে শারীরিক আগ্রাসন মোটেও গ্রহণযোগ্য নয়।’
আসিফ মাঠ ছাড়লেও বোলার নাসিম শাহ ব্যাটসম্যানের ভূমিকায় বীরোচিত ইনিংস খেলেন। শেষ ওভারের প্রথম দুই বলে ছক্কা মেরে পাকিস্তানকে তোলেন ফাইনালে।
প্রীতি / প্রীতি
সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি
২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স
অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ
৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো
বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে
এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো
হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ
নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড
মেন্ডিসের রেকর্ডের ম্যাচে হোয়াইটওয়াশ এড়াল লঙ্কানরা
সাত মিনিটের ঝড়ে লিলেকে উড়িয়ে দিল আর্সেনাল
অলিসের লাল কার্ড, বায়ার্নকে হতাশ করল ভাইকিং
গোল হজমের পর তেতে ওঠে প্রতিপক্ষকে উড়িয়ে দিল বার্সেলোনা