রাজধানীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বুধবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ৪ নম্বর সেক্টর রেলগেটে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসা রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাবি সোনিয়া আক্তার বলেন, সানি গাড়ি চালাতো। রাতে রেললাইন পারাপারের সময় একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে প্রথমে বাংলাদেশ মেডিক্যালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সানির বাড়ি পটুয়াখালী সদরে। বাবার নাম আব্দুস সালাম। উত্তরা ৪ নম্বর সেক্টরে ১০ নম্বর রোডের একটি বাসায় তারা থাকতেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বিষয়টি রেলওয়ে থানাকে জানানো হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রীতি / প্রীতি
মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক উদ্বোধন করলেন ডিএনসিসি প্রশাসক
জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বেকারদের ১০ লাখ টাকা সহজ ঋণ দেওয়ার দাবি
বাইক কেনার প্রলোভনে ডেকে নিয়ে আফজালকে কুপিয়ে হত্যা
মিরপুরে ফলের আড়তে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর: সংবাদ সম্মেলনেও হামলা ও ক্যামেরা ভাঙচুর
যুগান্তরের প্রতিবেদনের বিরুদ্ধে রাজউক কর্মকর্তা মো. ইলিয়াসের প্রতিবাদ: অভিযোগকে ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি
বাংলাদেশ মেডিকেলের অনলাইন টিকিট কেটে প্রতারণার শিকার ডুয়েট শিক্ষার্থী: খোয়ালেন পৌনে ১২ হাজার টাকা
২০ দেশের অংশগ্রহণে ঢাকায় শুরু বিটিটিএফ ২০২৬
আশকোনা হজ ক্যাম্পে বিমানের টিকিট বিক্রির নতুন সময়সূচি
রাজউকের আওতাধীন লেকগুলো দূষণমুক্ত করতে কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন
বর্জ্য অপসারণ ও পানিতে দুর্গন্ধ রোধে নেওয়া হচ্ছে বুয়েটের বিশেষজ্ঞ সহায়তা
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এস. এম. মিজানুর রহমান রাজের নেতৃত্বে ঢা. ম. উ. যুবদলের মিছিল