লিবিয়া থেকে অভিবাসী নৌকায় সিসিলিতে ৩৮ বাংলাদেশি
লিবিয়ার বেনগাজি উপকূল থেকে যাত্রা করা একটি অভিবাসী নৌকা ৩৮ অভিবাসী নিয়ে গতকাল মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) ইতালির সিসিলি উপকূলে পৌঁছেছে। নৌকাটিতে আসা দুই অভিবাসী নাম প্রকাশ না করার শর্তে ইনফোমাইগ্রেন্টসকে এ তথ্য নিশ্চিত করেছেন। উপকূলে পৌঁছানোর আগে অভিবাসীরা টানা দুদিন সমুদ্রে ভেসেছিলেন।
তারা জানান, অস্থায়ী নৌকায় আসা এই অভিবাসী দলের সবাই বাংলাদেশি নাগরিক, যাদের মধ্যে অনেকেই মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ হয়ে লিবিয়ায় এসেছিলেন। আবার অনেকেই পূর্ব থেকে লিবিয়ায় অভিবাসী হিসেবে অবস্থান করছিলেন।
অভিবাসীরা জানিয়েছেন, মূলত তিন দিন আগে নৌকাটি লিবিয়া উপকূল থেকে যাত্রা করলেও যাত্রার একদিন পরই খাবার ও জ্বালানি তেল শেষ হয়ে যায়। ফলে তাদের ইতালি উপকূলে আসতে অনেক দেরি হয়ে যায়। সাগরের একটি অংশে একটি মাছ ধরার নৌকার কাছে সাহায্য চাইলে তাদের পানীয়জল ও খাবার দেয়া হয়।
ইতালি উপকূলে আসার পর দেশটির কোস্টগার্ডের সদস্যরা নৌকায় থাকা সব অভিবাসীকে সমুদ্র থেকে উদ্ধার করে উপকূলে নিয়ে আসেন। আশ্রয় আবেদনের প্রাথমিক কাজ শেষ হলে তাদের সবাইকে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে পাঠিয়ে দেয়ার কথা রয়েছে।
মধ্য ভূমধ্যসাগরের বেশ কিছু অংশে সাগর উত্তাল থাকায় নৌকাটি বারবার ঝুঁকিতে পড়ে যাওয়ায় যাত্রার একপর্যায়ে অভিবাসীদের অনেকেই আতংকিত হয়ে পড়েন। শেষ পর্যন্ত বড় কোনো দুর্ঘটনা ছাড়াই সবাই ইতালি উপকূলে আসতে সক্ষম হন বলে জানান ইনফোমাইগ্রেন্টসকে সাক্ষাৎকার দেয়া দুই অভিবাসী।
আফ্রিকা, এশিয়া থেকে ভূমধ্যসাগর হয়ে ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের বড় একটি অংশ প্রতি বছর পৌঁছায় ইতালিতে। এই তালিকায় বিভিন্ন দেশের নাগরিকদের মধ্যে বরাবরই উপরের দিকে থাকছেন বাংলাদেশিরা।
২০২২ সালের প্রথম আট মাসেই তাদের সংখ্যা ২০২১ সালে ১২ মাসে আগতদের কাছাকাছি পৌঁছেছে। ১৮ আগস্ট প্রকাশিত ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে।
চলতি বছর সবচেয়ে বেশি অভিবাসীর আগমন ঘটেছে জুলাই মাসে। তখন ১৩ হাজার ৮০১ জন পৌঁছায় দক্ষিণ ইউরোপের দেশটিতে। আর চলতি মাসের ১৮ দিনে এসেছেন ৮ হাজার ৩০৬ জন৷ অপেক্ষাকৃত অনুকূল আবহাওয়ার কারণে গ্রীষ্মে বরাবরই সমুদ্রপথে আসা আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ে।
জামান / জামান
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন