কুষ্টিয়ায় অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, অপহরণকারীকে বাঁচাতে চেয়ারম্যানের গোপন বৈঠক
কুষ্টিয়া সদর উপজেলার ৪নং বটতৈল ইউনিয়নের অপহৃত অষ্টম শ্রেণির ছাত্রীকে উদ্ধার ও অপহরণকারীকে বাঁচাতে ইউনিয়ন পরিষদে গোপন বৈঠক করেন বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির। সাংবাদিকরা খবর পেয়ে বটতৈল ইউনিয়ন পরিষদে গিয়ে দেখেন চেয়ারম্যান অপহরণকারীকে বাঁচাতে বৈঠক করছেন।
সাংবাদিকরা চেয়ারম্যানকে আপনি কেন এই বৈঠক করছেন- প্রশ্ন করলে তখন তিনি সাংবাদিকদের মাস্তান বলে মারমুখী আচরণ করেন। পরে সাংবাদিকরা ভিকটিম ছাত্রীকে কুষ্টিয়া জগতির পুলিশ ক্যাম্পের আইসির মাধ্যমে কুষ্টিয়া মডেল থানায় প্রেরণ করেন।
জানা গেছে, কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ভাদালিয়াপাড়া গ্রামের আলিমের বখাটে ছেলে আরজু অষ্টম শ্রেণির ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। এরই ধারাবাহিকতায় অপহরণ করে তুলে নিয়ে যায়। মেয়ে অপহরণের ঘটনায় তার বাবা বখাটে ও তার সহযোগীদের বিরুদ্ধে কুষ্টিয়া মডেল থানায় অভিযোগ দায়ের করেন।
বটতৈল ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকির প্রায় এক ঘণ্টা ভিকটিমকে বিভিন্নভাবে অশ্লীল ভাষায় প্রশ্ন করেন।
স্কুলছাত্রীকে অপহরণ করে কুমিল্লায় নিয়ে যায়। কুমিল্লা থেকে ঢাকা আসে। পরে অপহরণকারীর পিতা-মাতার সাথে যোগাযোগ করে চেয়ারম্যান তাদের ইউনিয়ন পরিষদের নিয়ে আসেন। আসার পর গোপন বৈঠক করে অপহরণকারীকে বাঁচাতে দৌড়ঝাঁপ শুরু করেন।
সাংবাদিকরা চেয়ারম্যানকে বলেন, আপনি ফৌজদারি সালিশ কেন করছেন? তখন চেয়ারম্যান উত্তেজিত ও মারমুখী হয়ে সাংবাদিকদের মাস্তান বলেন।
এ বিষয়ে অপহৃত স্কুলছাত্রীর পিতা কুষ্টিয়া মডেল থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছেন।
এমএসএম / জামান
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied