ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

ওএমএস-টিসিবির প্রভাবে কমেছে চালের দাম : খাদমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:৪

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ওএমএস ও টিসিবির মতো সরকারের খাদ্যবান্ধব কর্মসূচিগুলোর প্রভাবে প্রতি কেজিতে পাঁচ-ছয় টাকা কমেছে চালের দর। চালের দাম আরও সহনশীল হবে।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সকালে নওগাঁর পোরশা উপজেলার সড়াইগাছী মোড়ে ওমমএসের চাল বিতরণ কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

এসময় মন্ত্রী উপকারভোগী সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের খোঁজ খবর নেন। তার সঙ্গে খাদ্য বিভাগ, স্থানীয় প্রশাসনের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্ত্রী বলেন, সারাদেশে নিরবচ্ছিন্ন, সুষ্ঠু ও সুন্দরভাবে উৎসব মূখর পরিবেশে ওএমএস ও টিসিবির পণ্য বিতরণ হচ্ছে। এসব কর্মসূচিতে অপেক্ষাকৃত পিছিয়ে পড়া জনগোষ্ঠী, দরিদ্র- নিম্ন আয়ের পরিবার ও তৃতীয় লিঙ্গের মানুষ অগ্রাধিকার পাচ্ছেন। বিতরণ কার্যক্রমে কোথাও কোন অনিয়মের অভিযোগ পাওয়া যায়নি। অনিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

রোপা আমন মওসুমে কৃষকরা যাতে উৎপাদিত ধানের নায্য মূল্য পান, সেদিকে খেয়াল রেখে পরিকল্পনা গ্রহণের কথাও জানান মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। 

প্রীতি / প্রীতি

বিমানে মায়ের মৃত্যু, ওমানে মরদেহ রেখে চট্টগ্রামে ফিরতে হলো ছেলেকে

রাতারাতি আইনশৃঙ্খলা পরিস্থিতির বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না

ছুটির দিনেও সবজিতে অস্বস্তি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি

এলজিইডির প্রধান প্রকৌশলীর মেয়াদ বাড়ল আরও এক বছর

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ২৫০ জন গুম, মিলেছে প্রাথমিক সত্যতা

রাজনৈতিক প্রতিহিংসায় কেউ যেন জেলে না থাকে, সেটা নিশ্চিত করবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের নিয়োগে আইনের ব্যত্যয় হয়নি

রাস্তার কাজে তাড়াহুড়ো নয়, মান নিশ্চিতের তাগিদ সড়ক প্রতিমন্ত্রীর

সব প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার নিচে

পররাষ্ট্রমন্ত্রী-প্রতিমন্ত্রীর স‌ঙ্গে মা‌র্কিন রাষ্ট্রদূ‌তের বৈঠক