ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গুরুত্বপূর্ণ বাহিনীর পরিচয় দিয়ে একাধিক বিয়ে, অতঃপর!


নড়াইল প্রতিনিধি  photo নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ২:৪
নড়াইলে ডিজিএফআইয়ের পরিচয় দেয়া এক প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। ওই ব্যক্তির নাম মো. সোহেল রানা (২৫)। সোহেল নড়াইল সদর থানার শংকরপুর গ্রামের অহিদুর মোল্লার ছেলে। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে নড়াইল শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতারকৃত সোহেল রানা বেশভূষায় পুরোদস্তুর সামরিক বাহিনীর সদস্য। কখনো তিনি সেনা সদস্য, কখনো তিনি ডিজিএফআই সদস্য  আবার কখনোবা তিনি স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সদস্য। এভাবে গুরুত্বপূর্ণ বাহিনীগুলোর পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে একাধিক বিয়ে করেছেন। চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে সর্বস্বান্ত করেছেন অনেককে।
 
পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার মহিষ খোলা গ্রামের মো. রাব্বি শেখের বাড়ির ভাড়াটিয়া ঝর্ণা আক্তার প্রতারক সোহেল রানার সাবেক স্ত্রী। সাবেক স্ত্রীকে ঘর ভাড়া দেয়ায় প্রতারক সোহেল রানা বাড়ির মালিক মো. রাব্বি শেখের মাতাকে মারধর করে। এ সময় স্থানীয় লোকজন বাধা দেয়ার চেষ্টা করলে নিজেকে ডিজিএফআইয়ের সদস্য পরিচয় দেয়।
 
স্থানীয় লোকজনের সন্দেহ হলে প্রতারককে চ্যালেঞ্জ করলে সে কৌশলে পালিয়ে যায়। স্থানীয় লোকজন থানায় জানালে সদর থানা পুলিশ তাকে সদর বাস টার্মিনাল থেকে  গ্রেফতার করে। পরে ওই দিন রাতে নড়াইল পৌরসভার মহিষ খোলা গ্রামের মোহাম্মদ রাব্বি শেখ (২২) বাদী হয়ে থানায় সোহেল রানার নামে মামলা দায়ের করেন।
 
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, প্রতারণার মামলায় সোহেল রানাকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

সুবর্ণচর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি নব কমিটির পরিচিতি ও আলোচনা সভা

ভোলার গ্যাস বদলে দিতে পারে দেশের জ্বালানির ভবিষ্যৎ

‎মাছ ধরার ট্রলারে মিলল বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি-পাঞ্জাবি

পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারত, রাশেদ খানের নানা প্রতিশ্রুতি

টঙ্গীতে অপরাধীদের আতঙ্ক ওসি মাকছুদুল আলম, ৪০ দিনে গ্রেপ্তার ৪১৯

ডামুড্যায় নিখোঁজের ৬ ঘণ্টা পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, বাড়িতে আগুন

‎অস্ট্রেলিয়া-বাংলাদেশ স্পেশালাইজড ইন্টারন্যাশনাল হাসপাতাল বিষয়ে এক মতবিনিময় সভা

ফেনীতে এশিয়ান মেধা উন্নয়ন বৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত

রায়পুরে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার: বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি

রায়গঞ্জে চালকল নিয়ে শঙ্কা, বিপাকে মিল মালিক-শ্রমিক

মিরসরাইয়ে ভূমি জবর দখলের প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন

টঙ্গীতে প্রশাসক গোল্ডকাপ ২০২৬ অনুষ্ঠিত : হাড্ডাহাড্ডি লড়াইয়ে বাসনকে হারিয়ে টঙ্গীর জয়

বাউফলে স্প্রেড হিউম্যানিটির দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: ৫০টি পরিবারে খাদ্যসামগ্রী বিতরণ