ইন্টারকে হারালো বায়ার্ন
ইন্টার মিলানের মাঠে দাপট দেখিয়ে খেললো বায়ার্ন মিউনিখ। সান সিরোয় বুধবার রাতে জার্মান উইঙ্গারের দুর্দান্ত পারফরম্যান্সে চ্যাম্পিয়ন্স লিগের ‘সি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে জিতেছে বায়ার্ন। ২৫ মিনিটে লেরয় সানে বায়ার্নকে এগিয়ে নেওয়ার পর ৬৬ মিনিটে আত্মঘাতী গোল হজম করে ইন্টার।
ম্যাচে ৫৬ শতাংশ বল দখলে রেখে মোট ২১টি শট নেয় বায়ার্ন। এর মধ্যে ১১টিই ছিল লক্ষ্যে। অন্যদিকে ৯ শটের মাত্র ২টি লক্ষ্যে রাখতে পারে ইন্টার।
শুরু থেকেই ইন্টারকে চাপে রেখেছিল বায়ার্ন। তবে তাদের গোল পেতে অপেক্ষা করতে হয়েছে ২৫ মিনিট পর্যন্ত। লেরয় সানে দুর্দান্ত নৈপুণ্যে এগিয়ে দেন দলকে। কিমিখের উঁচু করে বাড়ানো দারুণ থ্রু বল বুক দিয়ে নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে পড়েন সানে। গোলরক্ষক এগিয়ে গিয়েছিলেন। তাকে ঠাণ্ডা মাথায় কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান জার্মান উইঙ্গার (১-০)।
প্রথমার্ধে আক্রমণে পরিষ্কারভাবে এগিয়ে থাকলেও ব্যবধান আর বাড়াতে পারেনি বায়ার্ন। বিরতির পর বেশ কয়েকটি সুযোগ তৈরি করে ইন্টার। তবে গোল পায়নি।
৬৬ মিনিটে বরং আত্মঘাতী গোলে আরও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এই গোলেও অবদান সানের। দারুণ নৈপুণ্যে বক্সে মানের সঙ্গে দুবার ওয়ান-টু খেলে কোনাকুনি শট নেন সানে। ঠেকাতে গিয়ে উল্টো বল জালে পাঠান ইতালিয়ান ডিফেন্ডার দানিলো দি’আমব্রোসিও। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বায়ার্ন।
প্রীতি / প্রীতি
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল
গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!
‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে
সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ
এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!
ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে