শিবচরে অস্ত্রসহ যুবক আটক
মাদারীপুরের শিবচরে বিদেশী পিস্তল ও ম্যাগজিনে ভর্তি তিন রাউন্ড গুলি সহ এসএম রিফাত মাহাবুব (২৭) নামের এক যুবককে সোমবার (৬জুন) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বহেরা তলা (উত্তর) ইউনিয়ন থেকে শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে এক দল পুলিশ তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত আসামী বহেরা তলা উত্তর ইউনিয়নের গজারিয়া(সুতারপার) এলাকার আঃ রাজ্জাক শিকদারের ছেলে।
পুলিশ ও এলকাবাসি সূত্রে জানা যায়, অবৈধ অস্ত্র নিয়ে বহেরা তলা উত্তর ইউনিয়নের গজারিয়া গ্রামের রাজ্জাক শিকদারের বাড়ীতে রিফাত মাহবুর নামের এক যুবক অস্ত্র সহ রাত্রী যাপন করছে। এমন সংবাদের ভিত্তিতে শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেনের নেতৃত্বে সোমবার গভীর রাতে একদল পুলিশ সে বাড়ীতে তল্লাসী করে এবং রিফাত মাহবুবের বিছানার নিচ থেকে তিন রাউন্ড গুলি সহ বিদেশী একটি পিস্তল উদ্ধার করে।
এলকাবাসি জানায়, সদ্য সমাপ্ত হওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন বহেরাতলা উত্তর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী নুরুল হক শিকদাকরের বড় ভাইয়ের ছেলে রিফাত। চাচার নির্বাচন করতে ঢাকা থেকে গ্রামে এসে অস্ত্র সহ গ্রেফতা হন তিনি।
শিবচর থানার ওসি মোঃ মিরাজ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উর্ধতন কর্মকর্তাকে অবহিত করে গভীর রাতে বহেরাতলা ইউনিয়নের রাজ্জাক শিকদারের বাড়ীতে অভিযান পরিচালনা করে ৩ রাউন্ড গুলি ও বিদেশী পিস্তল সহ রিফাত মাহবুব নামের এক যুবককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শিবচর থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied