মানিকগঞ্জে শিশু ধর্ষণের মামলায় কিশোর গ্রেপ্তার
মানিকগঞ্জের শিবালয়ে ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলায় ১৩ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের জামসা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার তামিম নামে ওই কিশোরের বাড়ি শিবালয় উপজেলায়। শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ ফরিদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ১ সেপ্টেম্বর বাড়ির পাশে খেলার সময় চিপস খাওয়ানোর কথা বলে ওই শিশুকে বাড়িতে নিয়ে ধর্ষণ করে প্রতিবেশী ওই কিশোর। এ সময় শিশুটির চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসায় ওই কিশোর পালিয়ে যায়।
ওসি আরো জানান, গতকাল রাতে শিশুটির বাবা শিবালয় থানায় ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করলে ওই কিশোরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
এমএসএম / জামান
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা
টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
Link Copied