ঢাকা বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

মির্জাগঞ্জে জমি নিয়ে বিরোধ, জখম ৬


মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ photo মাসুম বিল্লাহ, মির্জাগঞ্জ
প্রকাশিত: ৮-৯-২০২২ দুপুর ৪:৫০

পটুয়াখালীর মির্জাগঞ্জ জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবা-ছেলেসহ ৬ জনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় উপজেলার মজিদবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুলতানাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ৬ জন হলেন- বাবা সিরাজ খলিফা (৭৫), ছেলে হিরন খলিফা (২৫), তাদের আত্মীয় সুলতান খলিফা (৬০), বাচ্চু সরদার (৪৫), লতিফ খলিফা (৫০), ছেলের বউ শারমিন (১৮)। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে পাঠান কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় প্রতিপক্ষ কবির খলিফাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজ খলিফার জমি নিয়ে প্রতিপক্ষ কবির খলিফার সঙ্গে ঝামেলা চলছে। আদালতের রায় ও তাদের পক্ষে এসেছে। স্থানীয়ভাবে একাধিকবার সালিশ মীমাংসাও রায় তাদের পক্ষে হয়। ঘটনার সময় কবির খলিফা লোকজন নিয়ে ওই জায়গায় ধানের চারা রোপন করতে গেলে সিরাজ খলিফা তাতে বাধা দিয়ে বাড়ি চলে আসে। পরে বাড়ি থেকে ছেলে হিরনসহ অন্য জমি চাষের উদ্দেশ্যে রওনা দিলে বাড়ির সামনে রাস্তায় কবির খলিফা, সবুজ খালিফা, শাহীন খলিফা ও খলিল খলিফা তাদেরকে দেশীয় অস্ত্র নিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে।

ঘটনার বিষয়ে কবির খলিফার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

অপহরণকারী সন্দেহে নারীসহ দুইজনকে পুলিশে দিল স্হানীয়রা

চাঁপাইনবাবগঞ্জে চোরাই মোটরসাইকেলসহ আন্তঃজেলা চোর চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ৩ প্রার্থীর মনোনয়ন ফরম জমা

কাপাসিয়ায় শিক্ষার্থীদের ইভটিজিং, বখাটের ৩ মাসের কারাদন্ড দিলেন এসিল্যান্ড

বগুড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কালিহাতীতে চালককে জিম্মি করে মাইক্রোবাস নিয়ে যাওয়ার চেষ্টা, রামদা-রড উদ্ধার

‎জলাশয়ে প্রাণের জোয়ার, ত্রিশালে ছাড়া হলো মাছের পোনা

কাশবন থেকে রিভলবার ও গুলি উদ্ধার

​সাতকানিয়ায় বিদায়ি ইউএনও মাহমুদুল হাসানের মহামারী!

অভাবের সংসারে অসমাপ্ত ঘর, রেহানার পাশে হারুন মোল্লা ফাউন্ডেশন।

গোদাগাড়ীতে সীমান্তবাসীর বিকল্প কর্মসংস্থানে বিজিবির প্রশিক্ষণ, সনদ পেলেন ২০ জন

মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. এ. খালেক আটক

গাজীপুরে কর্মশালা: খামারিদের সুরক্ষায় সহজ শর্তে ঋণের ঘোষণা দিলেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী