উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ শ্রমিকের মৃত্যু
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বজ্রপাতে ৯ কৃষি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের মাটিকোড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা উপজেলার শিবপুর গ্রামের মোকাম হোসেন (৫৫), মোন্নাফ হোসেন (২০), শমসের আলী (৫২), শাহিন (৩২), আক্তার হোসেন (৬৫), মাটিকোড়া গ্রামের আব্দুল কুদ্দুস (৬০), শাহ আলম (৪২) ও ঋতু খাতুন (১৪)। নিহত একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
পঞ্চক্রোশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম ফিরোজ বলেন, ‘বিকেলে মাটিকোড়া গ্রামের দক্ষিণ পাড়ায় একটি জমিতে চারা রোপণের কাজ করছিলেন ১৫ কৃষি শ্রমিক।
হঠাৎ বৃষ্টি শুরু হলে শ্রমিকরা মাঠের মধ্যে অবস্থিত একটি শ্যালো ঘরে আশ্রয় নেন। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছয় শ্রমিকের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজন মারা যান।’
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মাঠে কাজ করার সময় বজ্রপাতে ৯ কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।’
উপজেলা নির্বাহী অফিসার উজ্জ্বল হোসেন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে।’
এমএসএম / এমএসএম
ধুনট থানা পুলিশের তৎপরতায় ৯৪ মোবাইল উদ্ধার, চোরচক্রের ৮ সদস্য আটক
রাজশাহীতে পরিবেশবাদী সাংবাদিকদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ সমাপ্ত
রায়গঞ্জে র্যালি-আলোচনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র জাতি সংখ্যালঘু জাতিগত গোষ্ঠীর মানবাধিকার বিষয়ক বিষয়ে ভ্রান্ত ধারণা সচেতনতা কতটুকু অগ্রগতি
বারহাট্টায় বিএনপির মঞ্চ ও ল্যাব ভাঙচুর মামলায় আটক ২
বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ
রেলওয়ের চট্টগ্রাম জোনাল স্পোর্টস কাউন্সিলের ২০২৬-২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন
নড়াগাতিতে গণঅধিকার পরিষদের বৃক্ষরোপণ অভিযান ২০২৬ উদ্বোধন
কুমিল্লায় আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৭৯
কুমিল্লায় ১৩ চোরাই মোবাইল ও নগদ টাকা উদ্ধার, ৫ নারী গ্রেপ্তার
পেকুয়ায় ব্র্যাকের উদ্যোগে মাছের পোনা বিতরণ
নোয়াখালীতে ব্ল্যাকমেইল ও সম্পত্তির বিরোধে প্রবাসীর আত্মহত্যার অভিযোগ
আদমদীঘিতে দুই মাদক কারবারির জেল-জরিমানা
Link Copied