চট্টগ্রামে জায়গা দখলে নিতে মামলায় ফাঁসানোর অভিযোগ
নগরের চান্দগাঁও আবাসিক এলাকায় বিরোধপূর্ণ একটি জায়গা দখলে নিতে জায়গার মালিকসহ তাঁর আত্মীয় স্বজনদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ওঠেছে। এছাড়া জায়গাটি নিয়ে আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞা থাকলেও থানার সহায়তায় জায়গাটি দখলের অভিযোগ করেছেন এস এম আবুল কাশেম নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেনm।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চান্দগাঁও আবাসিক এলাকার ১৪নং রোডের খতিববাড়ি মসজিদ সংলগ্ন এলাকায় খরিদদারসূত্রে আবুল কাশেমের একটি জায়গা রয়েছে। আবুল কাশেমের অভিযোগ, জায়গাটির উপর লুলুপ দৃষ্টি পড়ে স্থানীয় মাহবুবুল আলমের। সে কয়েক বছর ধরে ভুয়া দলিল দেখিয়ে জায়গা দখল করার পায়তারা শুরু করে। এ বিষয়ে ২০২১ সালে চট্টগ্রামের প্রথম যুগ্ম জেলা জজ আদালতে একটি অপর মোকাদ্দমা মামলা দায়ের করি। যার নাম্বার নং-২৩৮/২১। ওই মামলায় আদালত জায়গার উপর নিষেধাজ্ঞা আরোপ করে।
তিনি জানান, গত ৫ সেপ্টেম্বর চান্দঁগাও থানার এসআই আবদুল মোনাফ উভয় পক্ষকে ডেকে জায়গাটি নিয়ে আদালতের ১৪৫ ধারা মানার নির্দেশ দেন।
আবুল কাশেমের অভিযোগ, ৬ সেপ্টেম্বর দিবাগত রাতে আবুল কাশেমের মালিকানাধীন জায়গার ভাড়াটিয়াদের জোর করে বের করে দিয়ে মাহবুবুল আলম ও তার ৬০-৭০ জনের একটি সন্ত্রাসী বাহিনী রাতের মধ্যেই জায়গা দখল করে অবকাঠামো নির্মাণ করেন। এসময় আমার জায়গার কেয়ারটেকার ও দারোয়ানকে থানায় ধরে নিয়ে যায়। তাদের সাজানো মিথ্যা মামলায় আমিসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০জনকে আসামি করে একটি চুরির মামলা (যার নাম্বার-৮(৯) ২২) দায়ের করেন।
গ্রেফতার কেয়াটেকার মোছাম্মৎ শানুর মেয়ে সাদিয়া জানান, সোমবার রাতে আমরা বাসায় ঘুমাচ্ছিলাম। ঘুমের মধ্যেই অতর্কিতভাবে মাহবুবুল আলম তার দলবল নিয়ে আমাদের বাসায় হামলা করে, আমার মাকে মারধর করে। পরে পুলিশের হাতে তুলে দেয়।
এদিকে আবুল কাশেম বলেন, গত ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার চান্দগাঁও থানায় মাহবুবুল আলম জায়গা দখল করে নেওয়ার জন্য আমাকে ও আমার জায়গার কেয়ারটেকার, দারোয়ানদের হুমকি দেওয়ার বিষয়ে লিখিত অভিযোগ দিলেও থানায় সেই অভিযোগটি আমলে নেয়নি। উল্টো পুলিশ আদালতের নিষেধাজ্ঞাকে বৃদ্ধাগুলি দেখিয়ে লাঠিয়ালের ভূমিকায় থেকে মাহবুবুল আলমকে জবরদখলে সহযোগিতা করেছে।
সংবাদ সম্মেলনে মিথ্যা মামলা প্রত্যাহার ও জবর দখলকারী মাহাবুবগংদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এস এম আবুল কাশেমের লিগ্যাল অফিসার আদনান আল রাইছি, নাসির উদ্দিন, মোহাম্মদ সেলিম, এস এম জসিম উদ্দিন ও ফয়সল উদ্দিন।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied