বালাগঞ্জে রাতে অভিযান করে পঞ্চাশ হাজার টাকার অবৈধ জাল জব্দ করে জনসম্মুখে পুড়ানো
সিলেটের বালাগঞ্জে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে অবৈধ জাল জব্দ করে সন্ধ্যায় জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার এর নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান পরিচালনা করে পঞ্চাশ (৫০) হাজার টাকার অবৈধ কারেন্ট জব্দ করে জনসম্মুখে পুড়ানো হয়। উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার দপ্তরের বাস্তবায়নে বালাগঞ্জের বোয়ালজুর ইউনিয়নের মজলিসপুর, ইসলামপুর, নূরপুর সংলগ্ন এলাকায় (পেকুয়ার বিলে) বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনার আক্তার এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। পরিচালনা কালে একজনকে ৫শ টাকা ও ৫০ হাজার টাকার মূল্যের কারেন্ট জাল জব্দ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। অভিযান পরিচালনার সময় উপজেলা জ্যেষ্ঠ কর্মকর্তা নির্মল চন্দ্র বনিক ও বালাগঞ্জ থানার একদল পুলিশ সদস্য।
জনসম্মুখে জাল পুড়ানোর সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভূলন, সাংবাদিক জাগির হোসেন প্রমুখ।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজিনা আক্তার বলেন, উপজেলা প্রশাসন পেকুয়ার হাওরের ভিন্ন ভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধ জাল গুলো ধরে আনা হয়। অবৈধ জাল গুলো ধরে নিয়ে আসা সময় একজন জাল ফেলা দুষ্কৃতিকারীকে পাঁচশো টাকা জরিমানা করা হয়। অভিযান অব্যাহত থাকবে। এভাবে যদি কেউ অবৈধ জাল ফেলে মাছ ধরে। তাহলে তাঁদের শাস্তির আওতায় নিয়ে আসা হবে। সবাইকে অবৈধ জাল দিয়ে মাছ না ধরার আহবান করেন তিনি।
এমএসএম / এমএসএম
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
Link Copied