ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

৩৪৩ অবৈধ স্থাপনা উচ্ছেদ রেলওয়ে পুর্বাঞ্চলের


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১১:২

রেলওয়ে পুর্বাঞ্চলের টিকিট প্রিন্টিং প্রেস (টিটিপি) কলোনী ও আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ৩৪৩ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে পুর্বাঞ্চলের বিভাগীয় ভূসম্পতি বিভাগ। এসব স্থাপনা মধ্যে রয়েছে পাকা,সেমিপাকা ও টিনশেড ঘর। এসময় ৯২৫ জন অবৈধ দখরদারকে উচ্ছেদ করে রেলওয়ের ১৮৭ শতক জমি অবৈধ দখলমুক্ত করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ে পুর্বাঞ্চলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবউল করিমের নেতৃত্বে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দিনব্যাপি পরিচালিত একটি উচ্ছেদ অভিযানে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তার প্রধান সহকারী (বড়বাবু) আমিনুর রহমান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন। উচ্ছেদ অভিযানে রেলওয়ে পুর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) মো. আবিদুর রহমান, বিভাগীয় বৈদ্যুতিক  প্রকৌশলী শাকের আহমদ, সহকারী ভূ - সম্পত্তি কর্মকর্তা মো . শহীদুজ্জামান, সহকারী নির্বাহী প্রকৌশলী  রাম নারায়ন ধর, ভূ - সম্পত্তি বিভাগ,  প্রকৌশল বিভাগ, বিদ্যুৎ বিভাগ, সিএমপি ফোর্স, খুলশী থানা, পাহাড়তলী পুলিশ বিট  ও রেলওয়ে নিরাপত্তাবাহিনী (আরএনবি) সদস্যরা  উপস্থিত ছিলেন ।

 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী