ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

হারে ইউরোপা লিগে রোনালদোর অভিষেক


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ১২:১৭

জীবনে প্রথমবার ইউরোপা লিগে খেলতে হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। কিন্তু চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতার শুরুটা ভালো হলো না। ‘ই’ গ্রুপের ম্যাচে ওল্ড ট্র্যাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল সোসিয়েদাদ।

গত ১৩ আগস্ট ব্রেন্টফোর্ডের কাছে ইউনাইটেডের ৪-০ গোলে হারের পর প্রথমবার রোনালদোকে শুরুর একাদশে রাখেন এরিক টেন হ্যাগ। ডিয়াগো ডালটের ক্রসে ৩৬তম মিনিটে দারুণ হেডে জাল কাঁপান পর্তুগিজ তারকা। কিন্তু পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীর গোল বাতিল হয় অফসাইডের কারণে।

দুই দলই গোলের সর্বোচ্চ চেষ্টা করলেও প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতির পর ক্রিস্টিয়ানো এরিকসেনের জায়গায় ব্রুনো ফার্নান্দেস ও ডালটের বদলে লিসান্দ্রো মার্টিনেজকে নামান টেন হ্যাগ। তাতেও স্কোর পাল্টায়নি।

বরং বিতর্কিত পেনাল্টি থেকে গোল পায় সোসিয়েদাদ। ডেভিড সিলভার শট বক্সের মধ্যে মার্তিনেজের পায়ে লেগে হাতে আঘাত করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। ভিএআরেও পেনাল্টির রায় আসে এবং ব্রেইস মেন্দেজ অতিথিদের হয়ে ১-০ করেন।

টেন হ্যাগ সমতা ফেরানোর লক্ষ্যে জ্যাডন সানচোকে আনেন। আর্সেনালের বিপক্ষে রোববার ৩-১ গোলে জয়ের গোলদাতাও ভাগ্য পাল্টাতে পারেননি।

এই হারে পয়েন্ট টেবিলে তিনে ম্যানইউ। গ্রুপের অন্য ম্যাচে ওমোনিয়াকে হারিয়ে দ্বিতীয় স্থানে শেরিফ টিরাস্পোল। 

প্রীতি / প্রীতি

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক