শেরপুরে ইউএনওর গাড়ি ভাংচুর মামলার আসামিরা আবারো তুলছে বালু
বগুড়ার শেরপুরে বাঙালী নদীতে খননযন্ত্র (শ্যালো মেশিন) বসিয়ে আবারো চলছে বালু তোলার মহোৎসব। উপজেলার খামারকান্দি ও খানপুর ইউনিয়নের নলডিঙ্গি ও গজারিয়া-বড়ইতলী গ্রামের বাঙালী নদী থেকে এ বালু তোলা হচ্ছে। বালু উত্তোলনকারীরা ইউএনওর গাড়ি ভাংচুর মামলার আসামি।
জানা যায়, ২০২০ সালের ৩ অক্টোবর উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি গ্রামে বালু তুলতে বাধা দিতে এসে বালুদস্যুদের হামলায় ক্ষতিসাধণ করা হয়েছিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গাড়ি। ওই সময় এক কর্মচারী আহত হয়েছিলেন। ওই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছিল। ওই মামলার আসামিরাই আবার নতুন করে বাঙালী নদী থেকে বালু উত্তোলন করছেন।
স্থানীয়রা জানান, উপজেলার খামারকান্দি ইউনিয়নের নলডিঙ্গি গ্রামের মো. মিলন, রাজু ও শফিকুল ইসলাম এবং খানপুর ইউনিয়নের গজারিয়া গ্রামের মো. রুবেল বাঙালী নদীতে অবৈধভাবে বালু তোলার মেশিন বসিয়েছেন। বাড়ি নির্মাণ ও পুকুর ভরাটের জন্য প্রতিদিন তোলা হচ্ছে বালু। অন্তত দুই-তিন মাস ধরে উক্ত ব্যক্তিরা বাঙালী নদীতে ভাসমান নৌকার ওপর শ্যালো মেশিন বসিয়ে প্লাস্টিকের পাইপের মাধ্যমে নদীর ভূগর্ভস্থ বালু উত্তোলন করেছে। তোলা বালুর স্তূপ করা হয়েছে নদী থেকে অনেক দূরে। এখান থেকে সহজেই তারা বিক্রি করতে পারছেন।
বালু উত্তোলনকারী শফিকুল ইসলাম জানান, তিনি তিন দিন আগে এই নদী থেকে বালু তোলা শুরু করেছেন। ব্যক্তিগত প্রয়োজনে তিনি নদীর মধ্যে শ্যালো মেশিন বসিয়েছেন। খননযন্ত্রটি ধুনট উপজেলার এলাঙ্গি ইউনিয়ন পরিষদের সদস্য মাসুদ রানার কাছ থেকে বালু তোলার জন্য ভাড়া নিয়েছেন।
রাজু আহম্মেদ বলেন, তার আরো দুই সহযোগী মো. মিলন ও রুবেল বাঙালী নদী থেকে বালু তুলে স্থানীয় মানুষজনের কাছে বিক্রি করে আসছেন। তারা সব সময় বালু তোলেন না। মানুষের প্রয়োজন হলে তখনই তারা নদী থেকে বালু তোলেন।
এলাকাবাসীরা বলেন, বাঙালী নদী থেকে এভাবে বালু তোলা হলে নদীর পাশের ফসলি জমিগুলো ভেঙে নদীতে বিলীন হয়ে যাবে। এখন বর্ষার সময়। পানি নেমে যাওয়ার সাথে সাথে আমাদের ফসলি জমিও নদীগর্ভে বিলীন হয়ে যাবে। বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের বাধা দিতে ভয় পাচ্ছি।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. সাবরিনা শারমিন বলেন, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied