ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে দুই মাদক কারবারি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ২:৩১
মানিকগঞ্জের সিংগাইর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে উপজেলার চর চামটা এলাকার আনন্দবাজার মোড় থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
 
গ্রেফতাররা হলো- সিংগাইর উপজেলার চর চামটা এলাকার আক্তার হোসেনের ছেলে শিপন হোসেন (৩০) এবং মিলন হোসেন (৩১)।
 
শুক্রবার সকাল ৯টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখা ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন।
 
ডিবির ইনচার্জ মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার এর দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল এসআই মোঃ নাজমুল আলম এর নেতৃত্বে অভিযান চালিয়ে মাদক কারবারি শিপন হোসেন ও মিলন হোসেনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে দেড় লক্ষ টাকা মুল্যের ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি আরো জানান,গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা প্রক্রিয়াধীন। 

এমএসএম / এমএসএম

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা