চট্টগ্রামে যুবলীগ নেতা দিদারের নেতৃত্বে সন্ত্রাস বিরোধী মিছিল
নগর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক দিদারুল আলম দিদারের নেতৃত্বে বিএনপি জামাতের সন্ত্রাস, নৈরাজ্য ও দেশ বিরোধী অপপ্রচারের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর যুবলীগের আওতাধীন ওয়ার্ড সমূহের সম্মিলিত যুব বিক্ষোভ মিছিল বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর জামাল খান মোড় থেকে শুরু হয়ে শহিদ সাইফুদ্দিন খালেদ (এসএস খালেদ) রোড হয়ে কাজির দেউরি মোড়ে শেষ হয়।
মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে সমাপনী বক্তব্যে দিদারুল আলম বলেন ৭১,৭৫ এবং ২৪ শে আগস্টের খুনিদের দোসররা সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশ বিরোধী অপপ্রচারের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চায়। বাংলার যুব সমাজ শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে দেশ বিরোধী সকল ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন, ১০ নং উত্তর কাট্টলি ওয়ার্ড যুবলীগের সভাপতি সাগীর আলম, ১৯ নং দক্ষিন বাকলিয়া ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি মো. আজগর, ৩৬ নং গোসাইলডাঙ্গা ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক জুয়েল, ১৫ নং বাগমনিরাম ওয়ার্ড যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন জনি, ৪ নং চাদঁগাও ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক মেজবাহ উদ্দিন মাইনু, ৩৪ নং পাথরঘাটা ওয়ার্ড যুব সংগঠক মিটন দাস প্রমূখ।
উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও যুব সংগঠক কাজল সেন, হাবিব খান, মানস দেব, সাব্বির চৌধুরী, শহিদুল ইসলাম মিন্টু, ফরহাদ রিয়েল, মো. আবসার, হারুনর রশিদ বাসেত, সারওয়ার টিটু, আরিফ মাসুদ, মো. হালিম, আমিনুর রশিদ, নূরউদ্দিন জাহিদ, ইফতারুল আলম, মইদুল ইসলাম, জিয়াউল হাসান তপু, সানি আল জাবেদ, সাজ্জাদ হোসেন মুরাদ, আরমান হোসেন সাহিল, মো. তুষার, মো. আরমান, রাজ্জাক রাজু সহ ওয়ার্ড যুবলীগের সংগঠক ও নেতাকর্মী বৃন্দ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied