কমলগঞ্জে সড়ক দূর্ঘটনায় ব্যবসায়ীর মৃত্যু
কমলগঞ্জের মুন্সীবাজার সড়কে প্রাণ কোম্পানীর পিকআপ চাপায় সুধন মালাকার (৫৬) নামের এক ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের ভটেরমিল নামক এলাকায় এ ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানায়,মুন্সীবাজারের সবজি ব্যবসায়ী সুধন মালাকার বৃহস্পতিবার রাতে বাজার থেজে সিএনজি অটোরিকশা যোগে দেবীপুর গ্রামে যাচ্ছিলেন। সিএনজি গাড়িটি ভটেরমিল এলাকায় পৌঁছলে তিনি সিএনজি থেকে নেমে রাস্তা পার হবার সময় পিছন দিক থেকে প্রাণ কোম্পানীর (ঢাকা মেট্রো-ন ১৬-৩৫৩৬) একটি পিকআপ তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে রাতেই কমলগঞ্জ থানা পুলিশ ঘাতক পিকআপ গাড়ি জব্দ করে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠায়। স্থানীয় মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ আহমেদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied