মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মর্যাদা তোমাদের সমুন্নত রাখতে হবে : শামসুন নাহার ভুইয়া এমপি
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,ত্রিশাল, ময়মনসিংহ। বিশ্ববিদ্যালয়ের অধ্যায়নরত গাজীপুর জেলা ও মহানগরের শিক্ষার্থীদের নিয়ে গড়ে উঠা ছাত্র কল্যান সংগঠন গাজীপুর এসোসিয়েশন। গাজীপুর এসোসিয়েশন কতৃক আয়োজিত এক নবীন বরন ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামসুন নাহার ভুইয়া এম পি (আসন-৩১৩)।তিনি বলেন, গাজীপুর জেলার মানুষ হিসাবে আমাদের দায়িত্ব আরো বেশি কারন স্বাধীনতার প্রথম সসস্র যুদ্ধ এই গাজীপুর থেকেই শুরু হয়,এই গাজীপুরেই স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দীন আহমদ সহ অসংখ্য জ্ঞানীগুনী মানুষের জন্ম।বাংলাদেশের জি ডি পি ও রপ্তানি আয়ে উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। নবীন শিক্ষার্থীদের তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করার আহবান জানান।ঠিক মতো পড়াশোনা করে নিজেকে দেশের সম্পদ হিসাবে গড়ে তোলার অনুরোধ করেন। নবীন বরনের পরে কৃতি শিক্ষার্থীদের হাতে বৃত্তির টাকা তুলে দেওয়া হয়।প্রধান অতিথি বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ও নজরুল যাদুঘরে দুইটি বৃক্ষ রোপন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন গাজীপুরের কৃতি সন্তান, ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ আক্তারুজ্জামান, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সাবেক শিক্ষার্থী, বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সদস্য মোঃ রাজিব হায়দার সাদিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জনাব মোঃ আবুল কালাম শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন। ত্রিশাল উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি ইব্রাহিম খলিল নয়ন, বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু,সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। অতিথি সকলেই নবীনদের উদ্দেশ্যে তাদের বক্তব্য উপস্থাপন করেন এবং গাজীপুর এসোসিয়েশন এর ভূয়সী প্রশংসা করেন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর এসোসিয়েশন এর সভাপতি শেখ মোঃ হুমায়ন আহমেদ,সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আব্দুর রহমান রুমি। আলোচনা শেষে গাজীপুরের শিক্ষার্থীদের দ্বারা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও খাবার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
এমএসএম / এমএসএম
বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু
ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত
পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন
গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার
উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত
ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা
নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু
ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক
হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার
গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি
দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার