ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

মানিকগঞ্জে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:১৮
মানিকগঞ্জে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স ঘোষণা করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান।
 
শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের ঘিওর উপজেলার কলতা অভয়াচরণ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত মাদক বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন।
 
এসময় তিনি বলেন, বর্তমান সমাজের যুবক ও তরুনরা মারাত্বকভাবে মাদকাসক্ত হয়ে পড়ছে। মাদকের ছোবলে ধ্বংস হয়ে গেছে অনেক পরিবার। মাদককের এই ভয়ংকর ছোবল থেকে মুক্তি পেতে হলে সমাজের সকল স্তরের মানুষকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। যে বা যারা মাদকের ব্যবসার সাথে জড়িত তাদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করতে হবে।  আপনাদের সহযোগীতা পেলে সমাজ থেকে মাদক নির্মূল করা আমাদের পক্ষে সহজ হবে। আপনারা আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করুন। কেননা যারা মাদকের সাথে জড়িত তারা সকলেই আমাদের আপনজন। তাই তাদের ভবিষ্যতকে সুন্দর ও উজ্জল করতে সমাজকে মাদক মুক্ত রাখতে। তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণের জন্য মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর রয়েছে। কিন্তু তাদের জনবল সংকটসহ নানা সীমাবদ্ধতার কারণে তারা মাদক নিয়ন্ত্রণে তেমন কিছু করতে পারছে না। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাসহ নানা ধরণের কাজের চাপ উপেক্ষা করেও মাদক নির্মূলে পুলিশ সদস্যরা বিশেষ ভূমিকা পালন করে যাচ্ছে। 
 
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মঞ্জুর আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাদকবিরোধী সমাবেশে আরও বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম খান, স্থানীয় নালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস মধু, নালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ খান, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন হারুন অর রশিদ ও মোশারফ হোসেন খোকন প্রমুখ।
 
এসময় বক্তারা সমাজ থেকে মাদক নির্মূলে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। সেই সাথে বর্তমান যুব সমাজ থেকে মাদক নির্মূলে সকলকে একসাথে কাজ করার জন্য আহবান জানান।
 
এসময় সমাবেশে অন্যদের মধ্যে জেলা পুলিশের বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার অপু মোহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব (অপরাধ ও তদনন্ত), শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী, ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রহমান, বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের এডমিন সামিউল্লাহ রনি, হাসান মাহমুদ তাপস মিয়াসহ  বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

রাঙ্গামাটির বরকলে শিক্ষা প্রতিষ্ঠানসহ সুবিধাবঞ্চিতদের মাঝে বিজিবির অনুদান প্রদান

সুবর্ণচরে মাদক-সন্ত্রাস ও কিশোর গ্যাংবিরোধী র‍্যালি ও সমাবেশ

স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শরিফুল ইসলাম শরিফকে গুলি করে ও কুপিয়ে জখম

মনপুরার কলাতলীতে অসহায় মানুষের জমির ঘাস বিক্রি, লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

সুন্দরবনে অবৈধভাবে কাঁকড়া শিকার: ৮ জেলে আটক

দৌলতপুরে ইলেকট্রিক দোকানে হামলা-ভাঙচুর

আত্মহত্যার প্ররোচনার মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

বাঙ্গালহালিয়াতে চন্দ্রঘোনা থানার উদ্যোগে এক মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ সভা

পেকুয়ায় ইয়াবা-গাঁজাসহ যুবক আটক, ১ মাসের কারাদণ্ড

শরণখোলায় গাঁজাসহ মাদক কারবারি মোস্তফা ভান্ডারী গ্রেপ্তার;

দাউদকান্দিতে নৌযান শুমারি ২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার'র সাথে ক্যাবের মতবিনিময়

রায়গঞ্জে চালকল বন্ধের শঙ্কা, খাদ্য সংগ্রহ ও কর্মসংস্থান নিয়ে মালিক ও শ্রমিকদের হতাশা