ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় বিদেশী রিভালবার সহ এক যুবক গ্রেপ্তার


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ৯-৯-২০২২ দুপুর ৪:৫১

রাজবাড়ীর পাংশায় পুলিশের অভিযানে একটি বিদেশী রিভলবার সহ মোঃ আকাশ আলী (২০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। গতকাল দিবাগত রাতে উপজেলার কলিমহর ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। আকাশ আলী কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার একতারপুর ইউনিয়নের ঈশ্বরদী গ্রামের মো. আতিয়ার রহমানের ছেলে।
পাংশা মডেল থানা সূত্রে জানা যায়, পাংশা থানাধীন কলিমহর ইউনিয়নের দক্ষিণ খোদ্দবসা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে একটি বিদেশী রিভলবার উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (অ) ধারায় থানায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং—৭। শুক্রবার (৯ সেপ্টেম্বর) তাকে রাজবাড়ীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরোও জানায়, গ্রেপ্তারকৃত আকাশ আলীর বিরুদ্ধে ইতিপূর্বে পাংশা মডেল থানায় ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯ (ভ) ধারায় তদন্ত প্রাপ্ত আসামী ছিলেন।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন