ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নানামুখী পরিকল্পনা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে : আ.জ.ম. নাছির উদ্দীন


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ১:৪৪
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র আলহাজ্ব আ.জ.ম. নাছির উদ্দীন বলেছেন, নানামুখী পরিকল্পনা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের সাথে একত্রিত হয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের অপচেষ্টায় তারা এখন মরিয়া। দেশব্যাপী সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে সাধারণ মানুষের মনে ভীতি সঞ্চার করা, বিদেশের কাছে  দেশের ভাবমূর্তি নষ্ট করা এবং জামায়াত সহ স্বাধীনতা বিরোধী জঙ্গিবাদী সংগঠনগুলোকে সাথে নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা চালাচ্ছে তারা। কিন্তু যত পরিকল্পনা ষড়যন্ত্রই করুক না কেন বিএনপির সকল অপচেষ্টা রুখে দিতে বাংলাদেশ আওয়ামী লীগের নিবেদিত নেতাকর্মীরা সদা জাগ্রত। 
 
চট্টগ্রাম আইন কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস মরহুম আবদুর রহমানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পাথরঘাটাস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আবদুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণ সভায় তিনি একথা বলেন। 
কোতোয়ালি থানা আওয়ামী লীগ নেতা দীপক ভট্টাচার্যের সভাপতিত্বে ও এডভোকেট তপন দত্তের সঞ্চালনায় স্মরণ সভায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহসভাপতি মশিউর রহমান রোকন, কাউন্সিলর পুলক খাস্তগীর, সংরক্ষিত কাউন্সিলর লুৎফুন্নেসা দোভাষ বেবি, তাঁতী লীগের চট্টগ্রাম মহানগর সভাপতি  নুরুল আমিন, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বীর  মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ আবসার উদ্দিন চৌধুরী, ফজলে আজিজ বাবুল, আনিসুর রহমান ইমন, কোতোয়ালি থানা আওয়ামী লীগ নেতা আবদুস সালাম, জসিম উদ্দিন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীলিপ রুদ্র, ওমর ফারুক, সাধন দাশ, যুবনেতা সুফি দিদার, ইজমে আয়ূব জসিম, সিরাজুল মোস্তাকিম রুমেল, কৃষক লীগ নেতা আবদুল নুর আইয়ুব, সুজন নাথ হাজারী, সুজিত তালুকদার প্রমুখ বক্তব্য রাখেন।

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী