চট্টগ্রামের রাজপথে রুখে দেওয়া হবে বিএনপির অপরাজনীতি : বাবর
যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক উপ অর্থ সম্পাদক ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ নেতা হেলাল হেলাল আকবর চৌধুরী বাবর বলেছেন, বিএনপি আন্দোলনের নামে দেশজুড়ে সাধারণ পথচারী সহ পুলিশের উপর হামলা করে জনমনে ভয়ভীতি ও আতঙ্ক সৃষ্টি করে সরকারের উন্নয়মূলক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করতে চায়। সাধারণ জনগণকে সাথে নিয়ে আমরা এই দেশদ্রোহী ষড়যন্ত্র রুখে দিতে আমাদের আজকের এই বিক্ষোভ মিছিল ও গণপথযাত্রা। অনেক সুয়োগ দিয়েছি কিন্তু এভাবে জনগণ ও রাষ্ট্রের ক্ষতি আমরা আর মেনে নিতে পারছিনা এবার চট্টগ্রামের রাজপথেই রুখে দেওয়া হবে বিএনপির অপরাজনীতি।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে দেশজুড়ে বিএনপির অপরাজনীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে আওয়ামী লীগ নেতা হেলাল আকবর চৌধুরী বাবরের নেতৃত্বে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলপুর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি।নগরীর নন্দনকানন ডিসি হিল থেকে মিছিলটি শুরু হয়ে নিউমার্কেট স্টেশন রোড, সিআরবি , জুবলী রোডসহ , নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নন্দনকানন ডিসি হিল এসে শেষ হয়।এসময় আরো বক্তব্য রাখেন গাজী মোহাম্মদ জাফরউল্লাহ ,রিটু দাশ বাবলু ,শিবু প্রসাদ চৌধুরী, নুরুল আজিম রনি, মনোয়ার আলম নোবেল, রেজাউল হক রুবেল প্রমূখ।
অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন মহানগর যুবলীগ নেতা খোকন চন্দ্র তাঁতী , সুজিত ঘোষ, এম এ আওয়াল, রতন মল্লিক, মনোয়ার জাহান মনির, প্রশান্ত চৌধুরী যিশু, এম কুতুবউদ্দীন চৌধুরী, সৌরভ বিকাশ বড়ুয়া বিতান, নাছির উদ্দীন ফাহিম,পঙ্কজ রায়, মোরশেদ আলম, মোহাম্মদ দেলোয়ার, সেলিম উদ্দীন জয় , মোহাম্মদ সাব্বির চৌধুরী, মোহাম্মদ জাহেদ, হোসেন আহম্মেদ রুবেল, শাহিনুর শানু, আকতার হোসেন সৌরভ, রুবেল শিকদার, আমজাদ হোসেন ইমরান, জিএস আমিনুল করিম, লিটন চৌধুরী রিংকু, তোফাজ্জল হোসেন জিকু, এস এম তুষার, এম আর হৃদয়, মিজানুর রহমান মিজান, রেজাউল আলম রিকন, নাজমুল হাসান সামি, সাদাফ খান, আবু তাহের রানা, মাহমুদুল করিম, মনিরুল ইসলাম মনির, আনোয়ার পলাশ, মাইমুন উদ্দীন মামুন, মো জোনায়েদ, শেখ তৌহিদুল ইসলাম আরদীন, জুবাইদুল আলম আশিক, আব্দুল্লাহ আল তানিম, রকিবুল ইসলাম সেলিম, আরাফাতুল করিম শুভ দত্ত, মোহাম্মদ রুবেল প্রমুখ।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ