ঢাকা রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

উলিপুরে এক শিশু নিখোঁজের দুইদিন পর অর্ধগলিত মরদেহ উদ্ধার


আবুল কালাম আজাদ, উলিপুর photo আবুল কালাম আজাদ, উলিপুর
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ২:৩৫
কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের দুইদিন পর ফরহাদ মিয়া (১২) নামের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধারের ঘটনাটি ঘটেছে, শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে পাতিলাপুর মিয়াপাড়া গ্রামে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুর মিয়াপাড়া গ্রামের নুর আলম মিয়ার ছেলে ফরহাদ মিয়া গত বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে নিখোঁজ হয়। এরপর পরিবারের লোকজন খোঁজাখুজির পর তাকে না পেয়ে শুক্রবার এলাকায় মাইকিং করে। শনিবার সকালে নিহত শিশুর বাড়ি থেকে দুইশ গজ দুরে এক মহিলা কচুশাক তুলতে গিয়ে আমন ক্ষেতে অর্ধগলিত একটি শিশুর মরদেহ দেখতে পান। এ সময় তিনি চিৎকার করলে এলাকাবাসী ছুঠে আসেন। পরে ওই শিশুর পরিবারের লোকজন এসে ফরহাদ মিয়ার লাশ সনাক্ত করেন। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহত ফরহাদ মিয়া খামার মাগুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল বলে জানা গেছে।

শিশু ফরহাদের মা ছাবিনা ইয়াসমিন জানান, পারিবারিক ভাবে কারো সাথে আমাদের কোন শত্রুতা নেই। কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা আমরা জানি না। ঘটনা তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচার চান তিনি। দলদলিয়া ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির জানান, ধারনা করা হচ্ছে শিশুটিকে হত্যা করা হয়েছে। তার মরদেহ উদ্ধার করে কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

এমএসএম / এমএসএম

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির

কুমিল্লায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেফতার ১০০

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি: বিএসএফের উদ্ধার করা ১০ বাংলাদেশিকে পতাকা বৈঠকে মাধ্যমে ফেরত

সাভা‌রে জমি দখলের অভিযোগ, কথা বলতে গে‌লে দেয় প্রাণনাশের হুমকি

পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি পেশ

জিয়ানগরে মাদকব্যবসায়ী ইয়াবাসহ যুবলীগ নেতা শুক্কুর গ্রেপ্তার