ঢাকা বৃহষ্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬

বড়াইগ্রামে ১০ গরুসহ ট্রাক লুটের ঘটনায় গ্রেফতার নেই


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২২ দুপুর ৪:২১

নাটোরের বড়াইগ্রাম এলাকায় অস্ত্রের মুখে ট্রাকভর্তি গরু, নগদ টাকাসহ ৩৮ লাখ টাকার সমমূল্যের মালামাল লুট করেছে ডাকাতরা। ঘটনাটি ডাকাতির হলেও নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ ছিনতাইয়ের মামলা গ্রহণ করেছেন।  আর এই ডাকাতির ঘটনার ৩ দিন পার হলেও পুলিশ এখনো গরুসহ ট্রাক উদ্ধার এবং এ ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে। 


অভিযোগে জানা গেছে, টাঙ্গাইল জেলার ভ্ঞুাপুর থানাধীন যদুরগাতি গ্রামের মো. শাহিনুর ইসলাম নামের এক গরু ব্যবসায়ী কুষ্টিয়া জেলার চিলমারীর গরুরহাট থেকে ১০টি গরু ক্রয় করেন। এরপর ঢাকা মেট্রো ন-১৩-২৩৯২ নম্বরের ট্রাকে গরুগুলো নিয়ে টাঙ্গাইলের ভুঞাপুরে আসতে ছিলেন। এসময় ট্রাকের চালক হারুন, গরু ব্যবসায়ী শাহিনুর ইসলাম, তার বাড়ির রাখাল বাদশা মিয়া, বাদশা মিয়ার স্ত্রী ও তাদের একটি শিশু কন্যাসহ ৫ জন ছিলেন। গত ৫ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ৪০ মিনিটের সময় উক্ত ট্রাকটি নাটোরের বড়াইগ্রাম থানা কয়েন গ্রামের ময়মনসিংহ পাড়া গোরস্থানে সামনে পাবনা-টু-বনপড়া হাইওয়ে রাস্তায় ছিল।
এ সময় অপর একটি ট্রাক একদল ডাকাত অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে গরু বহনকৃত ট্রাকটির গতিরোধ করে। এ সময় ডাকাতদলের সদস্যরা গরুসহ ট্রাকের দখল নেয়। তারা গরু ব্যবসায়ীর বাড়ির রাখাল বাদশা মিয়ার শিশু কন্যাকে হত্যার হুমকি দিয়ে উক্ত ট্রাক গরুসহ তাদের নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতে থাকে। একপর্যায়ে নির্জন এলাকার একটি ধঞ্চে ক্ষেতের পাশে নিয়ে গরু ব্যবসায়ীসহ তাদেরকে ট্রাক থেকে মারধর করে নামিয়ে দেয়। এরপর তারা ৬ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ট্রাক, ১১ লাখ ৩৪ হাজার টাকার ১০টি গরু, নগদ ৩ হাজার ৫০০ টাকা, তিনটি মোবাইল ফোন যার আনুমানিক মূল্য ২৩ হাজার টাকাসহ মোট ১৮ লাখ ১০ হাজার ৫০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। পরে এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নাটোরের বড়াইগ্রাম থানায় গরু ব্যবসায়ী মো. শাহিনুর ইসলাম বাদি হয়ে মামলা দায়ের করেন। মামলাটির তদন্ত কর্মকর্তা সহকারি পরিদর্শক (এসআই) সত্যব্রত সরকার। 
গরু ব্যবসায়ী মো. শাহিনুর ইসলাম সকালের সময়কে জানান, ডাকাত দলের সদস্য অপর একটি ট্রাক যোগে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে গরুসহ ট্রাকটি থামায়। এ সময় তার বাড়ির রাখালের স্ত্রী ও শিশু কন্যাকে হত্যা করার হুমকি দেয়। এরপর তাদের ট্রাকের দখল নিয়ে বিভিন্ন জায়গায় প্রায় এক ঘন্টা ঘুরাতে থাকে। একপর্যায়ে এক নির্জন ক্ষেতের কাছে নিয়ে তাদেরকে রাস্তা ফেলে দিয়ে গরুসহ ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হলেও পুলিশ কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি। আর কোন প্রকার পদক্ষেপও নিচ্ছে না।
স্থানীয় সূত্র জানায়, বড়াই গ্রামের উক্ত কয়েন গ্রাম এলাকায় মাঝে মধ্যেই ট্রাকভর্তি গরু লুটের ঘটনা ঘটছে। আর এসব ডাকাতি বা গরুর ট্রাক লুটে জড়িতরা পুলিশের পরিচিত। তারা থানা পুলিশকে ম্যানেজ করেই মাঝে মধ্যেই ডাকাতির ঘটনা ঘটাচ্ছে। আর থানায় একজন সহকারি পরিদর্শক (এসআই) কামরুল দীর্ঘ প্রায় ১০ বছর ধরে একই থানায় অবস্থান করছেন। চাকরির সুবাদে তিনি বড়াইগ্রামে বাড়ি করেছেন। তার সঙ্গে গরুর ট্রাক লুটকারীসহ বিভিন্ন অপরাধীদের সখ্যতা রয়েছে। ফলে এসব ঘটনা মাঝে মধ্যেই ঘটছে। 
এ ব্যাপারে বড়াইগ্রাম থানার মামলার তদন্ত কর্মকর্তা সহকারি পরিদর্শক (এসআই) সত্যব্রত সরকার সকালের সময়কে জানান, গরুসহ ট্রাক লুটের মামলাটির বিষয়ে কাউকে আটক বা গ্রেফতার করা সম্ভব হয়নি। মামলাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে বলে জানান তিনি।

এমএসএম / এমএসএম

অজপাড়াগাঁ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমএ করার সুযোগ পেলেন হারুয়ালছড়ির এইচ. এম. সাইফুদ্দীন

ফটিকছড়িতে হালদায় বিশেষ অভিযান: অবৈধ বালু উত্তোলনের সরঞ্জাম বিনষ্ট ও বালু অপসারণ

নেত্রকোণার কলমাকান্দায় হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলে নিহত

নরসিংদীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩৭, উদ্ধার অস্ত্র-মাদক ও সোয়া কোটি টাকার চোরাই মাল

দুর্গাপুরে উপজেলা চেয়ারম্যান পদে অধ্যক্ষ শহীদুল্লাহ খান তৃণমূল ভোটারদের অন্যতম আকর্ষণ

মাকে মারধর: পটিয়ায় মাদকাসক্ত ছেলের ৬০ দিনের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা কর্তৃক এস্কাফ সিরাপসহ ০১ (এক) জন আসামী গ্রেফতার

যশোরে কাকন হত্যা মামলার আসামি ৫ বছর পর সিআইডির হাতে গ্রেপ্তার

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

লাখো মানুষের অংশগ্রহণে চট্টগ্রামে জশনে জুলুস শুরু

আদালতে জবানবন্দি দিয়েছে সীমান্ত, আসামিদের সঙ্গে মিলেছে বর্ণনা

মধুখালীতে ভুষণা - লক্ষণদিয়া বাজারে যুবদলের আঞ্চলিক অফিস উদ্বোধন

চরফ্যাশন চৌকি কোর্টে সাক্ষীকে আটকে রেখে পিপি হযরত আলীর চাঁদাবাজি