উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুড়িগ্রামের উলিপুরে পুকুরের পানিতে ডুবে সুমাইয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নয়া গ্রামে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তবকপুর ইউনিয়নের বামনাছড়া নয়া গ্রাম এলাকার শফিকুল ইসলামের শিশু কন্যা সুমাইয়া সকালে খেলাধুলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ি সংলগ্ন পুকুরে পরে ডুবে যায়। পরে স্বজনরা তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। এরই মধ্যে দুপুর ১২ টার দিকে স্বজনরা পুকুরে পানিতে শিশুটিকে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক মরিয়ম বিনতে হাসান জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়।
তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান পানিতে পরে শিশু সুমাইয়ার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএসএম / এমএসএম
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত