ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

করোনার সময় অক্সিজেনের মূল্যটা বুঝেছি : শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০-৯-২০২২ বিকাল ৫:৩৬

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, অক্সিজেন যে পাচ্ছি– তা সচেতনভাবে কতটা মনে রাখি? অতিমারির সময় অক্সিজেনের মূল্যটা বুঝেছি। একটা হিসাব বলছে– একজন মানুষ প্রতিদিন প্রায় ৫৫০ লিটার বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করে। আমরা প্রতিদিন ১১ হাজার লিটারের মতো বায়ু গ্রহণ করি, তার মধ্যে বিশুদ্ধ অক্সিজেন ৫৫০ লিটার।

তিনি বলেন, একজন মানুষের প্রতিদিন যত অক্সিজেনের প্রয়োজন তা যদি সিলিন্ডারজাতভাবে পেতে হতো, কত টাকা লাগতো? প্রতিদিন প্রায় ৮০০ ডলার লাগতো। তার মানে ৭০ হাজার টাকার কম নয়। শনিবার রাজধানীর নটরডেম কলেজে ‘নটরডেম ন্যাচার স্টাডি ক্লাব’ আয়োজিত ‘প্রতিদিন প্রকৃতির সৌন্দর্যকে ভালোবাসুন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, প্রকৃতি, বন, পরিবেশ- এ নিয়েই আমাদের জীবন। আমরা বাতাসের মধ্যে থাকি কিন্তু বাতাস যতক্ষণ বন্ধ না হয়, ততক্ষণ টের পাই না। আমরা এত পারমাণবিক অস্ত্র তৈরি করেছি, যা সারা বিশ্বকে বহুবার ধ্বংস করতে পারে, কিন্তু জীবনের জন্য অত্যাবশ্যক অক্সিজেন তৈরি করতে পারিনি।

তিনি বলেন, আমরা ভাবতে পারি, প্রতিদিন যে অক্সিজেন আমরা বিনা পয়সায় পেয়ে যাচ্ছি, তা কিন্তু প্রকৃতি আমাদের দিচ্ছে। একইসঙ্গে গাছের কথা বলি— গাছ শুধু অক্সিজেন দিচ্ছে তাই নয়, কার্বন-ডাই অক্সাইড নিচ্ছে। তাহলে এর চেয়ে পরম বন্ধু আর কে হতে পারে? বলা হয়ে থাকে খাবার না খেয়ে ২১ দিন থাকা যায়, পানি পান না করে দিন তিনেক থাকা যায়, কিন্তু অক্সিজেন ছাড়া মিনিট তিনেক। আমরা কতজন তা মনে করে গাছ লাগাই?

তিনি আরও বলেন, গাছের যত্ন নিতে হবে। একইসঙ্গে পানির আধার– পুকুর, নদী, খালসহ সব জলাধারের যত্ন নিতে হবে। আমরা খুবই বেখেয়ালীভাবে যেখানে-সেখানে আবর্জনা ফেলি। প্রত্যেকে যদি নিজের ময়লাটা সঠিক জায়গায় ফেলি তাহলে পৃথিবীতে একটি বিশাল কাজ হয়ে যায়। গাছের ক্ষেত্রেও যতটুকু অক্সিজেন গ্রহণ করি, ততটুকু যত্ন যেন আমরা নিই।

প্রীতি / প্রীতি

পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহিষ্কার

'দুই -তিন দিনের মধ্যে অপ্রতিম হত্যার মামলার চার্জশিট ' : এসপি

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়