আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ পাটগ্রাম উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার বীর মুক্তিযোদ্ধা মো. মোতাহার হোসেন এম.পি অডিটরিয়ামে এ সম্মেলন হয়। এতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হন পাটগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন লিপু। সাধারণ সম্পাদক পদে কাউকে নির্বাচিত করা হয়নি। এ পদে প্রার্থী হয়েছেন- সফিয়ার রহমান সাফি, সাইদ-উর রহমান স্বপন, এটি এম হাসিবুল আলম স্টালিন, রুবেল খন্দকার ও বিজয় কুমার সুর। সম্মেলনে এদের মধ্যে কাউকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়নি। জেলা নেতৃবৃন্দ উল্লেখিতদের ব্যাপারে খোঁজ-খবর নিয়ে কেন্দ্রীয় নেতাদের সাথে কথা বলে পরবর্তীতে এ পদে নির্বাচিত করবেন বলে জানানো হয়েছে।
ত্রি-বার্ষিক এ সম্মেলনে সভাপতিত্ব করেন- আওয়াসী স্বেচ্ছাসেবক লীগের পাটগ্রাম উপজেলা শাখার বিদায়ী সভাপতি নাজমুল হুদা রাসেল।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।
অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন- স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যিনর্বাহী সংসদের সহসভাপতি এ্যাডভোকেট শামীম শাহরিয়ার, কৃষিবিদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, আরিফুর রহমান টিটু ও লালমনিরহাট জেলা শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শরিফুল ইসলাম রাজু, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল ও বাংলাদেশ আওয়ামী লীগ, পাটগ্রাম উপজেলা শাখার সভাপতি পূর্ণ চন্দ্র রায় প্রমুখ।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
মান্দায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
Link Copied