ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ দিয়ে বেঁচে ফিরলেন বাংলাদেশি ব্যবসায়ী


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ১০:৫৯

দক্ষিণ আফ্রিকার কেপটাউনের একটি ব্যস্ত সড়ক থেকে অপহরণের পর মোটা অংকের মুক্তিপণ মিটিয়ে বেঁচে ফিরেছেন বাংলাদেশি ব্যবসায়ী আক্তার প্রধান। কমিউনিটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

গত ২৭ আগস্ট কেপটাউনের মিচেল প্লেন এলাকার ব্যস্ত সড়কে গাড়ি থামিয়ে টেনে-হিঁচড়ে আক্তার প্রধানকে একটি গাড়িতে তুলে নিয়ে যায় চার যুবক। দুই দিন পর স্বজনদের কাছে নির্যাতনের ভিডিও পাঠিয়ে ২০ মিলিয়ন রেন্ড (স্থানীয় মুদ্রা) মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এরপর ৪ লাখ রেন্ড, যা বাংলা টাকা প্রায় ৩০ লাখ মুক্তিপণ দিয়ে বেঁচে ফেরেন আক্তার প্রধান। তিনি বর্তমানে কেপটাউনের একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

তাকে উদ্ধারে ব্যবস্থা নিতে দূতাবাস থেকে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর যোগাযোগ করা হয়েছিল বলে জানান দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ হাইকমিশনের থার্ড সেক্রেটারি কামরুল আলম খান।

কমিউনিটি সূত্র জানায়, আক্তার প্রধানকে অপহরণ ও মুক্তিপণ মিটিয়ে ফিরে আসার পেছনে এক বাংলাদেশি জড়িত। তাকে ধরতে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন।

প্রবাসীরা জানান, দক্ষিণ আফ্রিকায় অপহরণের পর মুক্তিপণ আদায় করে সে টাকা বাংলাদেশে পাঠিয়ে দেয় অপহরণকারীরা। বাংলাদেশের গোয়েন্দারা এ বিষয়ে কাজ করলে অপরাধী চক্রগুলোকে শনাক্ত করা সম্ভব।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি কমিউনিটি সংগঠন মুক্তবাংলা ফাউন্ডেশনের প্রধান উদ্যোক্তা শফিকুর ইসলাম বলেন, আক্তার প্রধান অপহরণের ঘটনার পর সরকারি ও বেসরকারিভাবে তাকে উদ্ধার জন্য বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করি। কিন্তু তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। তবে ঘটনার পেছনে একজন বাংলাদেশি জড়িত প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাকে ধরতে অভিযান চলছে। 

জামান / জামান

সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ

কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ

জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা

লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব

সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত

রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা

জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি

বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার

প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ

লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান

বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন

অ্যান্ডি হলকে ৫ লাখ রিঙ্গিত জরিমানা