পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে পশু হাসপাতালের সাব-সেন্টার, সেবাবঞ্চিত এলাকাবাসী
সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বাজারে অবস্থিত পশু হাসপাতালের সাব-সেন্টারটি প্রায় ২৫ বছর ধরে অচল অবস্থায় পড়ে আছে। এখানে নেই কোনো ডাক্তার, কর্মকর্তা-কর্মচারী ও প্রয়োজনীয় আসবাবপত্র। পড়ে আছে শুধু জরাজীর্ণ ভবনটি। পাঙ্গাসী ইউনিয়নসহ আশপাশের মানুষের সুবিধার্থে এখানে শুরু থেকে চলত পশু চিকিৎসা বিষয়ক পরার্মশ ও কৃত্রিম প্রজননসহ প্রাথমিক চিকিৎসা সুবিধা।
ইউনিয়নের দেলমুড়া গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, একজন পশু চিকিৎসক সার্ভক্ষণিক সেবা দিত এখানে। প্রায় ২৫ বছর ধরে শুধু জরাজীর্ন ভবনটি ছাড়া এর কোন কিছুই নেই এখানে। হাসপাতালের একটি ঘর দেখে মনে হয় এটি একটি গোয়াল ঘর।
উপজেলার গ্রামপাঙ্গাসী বাজারের ব্যবসায়ী আয়ুব খান জানান, এখানে প্রায় দুই যুগ ধরে হাসপাতালের কার্যক্রম একদম বন্ধ রয়েছে। ফলে পশু চিকিৎসা থেকে বঞ্চিত রয়েছে শত শত মানুষ।
এলাকার সাধারণ মানুষ বলছেন, আমাদের এই বাজারে সরকারি দু'টি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমরা সেবা থেকে বঞ্চিত হচ্ছি। এক সময় পশু হাসপাতালের সাব-সেন্টারটিত চালু থাকা অবস্থায় সার্বক্ষণিক সেবা পাওয়া যেত। কিন্তু দীর্ঘ প্রায় দুই যুগ ধরে রয়েছে সকল কার্যক্রম বন্ধ। অপরদিকে বাজারে অবস্থিত ভিএস কোয়াটার্টিরও একই অবস্থা।
এ অবস্থায় জনগুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান দুটি পুনরায় চালু করার জন্য সংশ্লিস্ট কর্তৃপক্ষের প্রতি নিকট জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এমএসএম / জামান
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
Link Copied