পাবনা জেলা পরিষদ নির্বাচনে আ’লীগের মনোনয়ন পেলেন পাকন
আসন্ন জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে পাবনা জেলায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা ও আন্তর্জাতিক আণবিক সংস্থার সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন। শনিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচনের জনপ্রতিনিধি মনোনয়নয়ন বোর্ডে তাকে এবার নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগ দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে ৬১ জেলা পরিষদের আওয়ামী লীগের দলীয় প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করা হয়।
বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন ছাত্র জীবনে ছাত্রলীগ করার মধ্যদিয়েই আওয়ামী লীগের রাজনীতির সাথে ওৎপ্রোতভাবে জড়িত। তিনি ১৯৭২ সালে পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। সে সময় তিনি বঙ্গবন্ধুর নিবিড় সান্নিধ্য লাভ করেন। তিনি দীর্ঘদিন পাবনা জেলা আওয়ামী লীগের উদেষ্টা ছিলেন।
দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এ নেতা আ স ম আবদুর রহিম পাকন জানান, আমাকে এ পদে মনোনয়ন দিয়ে মূল্যায়ন করার জন্য বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সফল মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আমার জেলার তৃণমূল নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাকে যে আশা-আকাঙ্খা নিয়ে দল মনোনয়ন দিয়েছে আশা করি জেলার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সকলে আমাকে নৌকা প্রতীকে ভোট দেবেন বলে আমি আশা করি।
এদিকে জেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ত্যাগী আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা আ স ম আবদুর রহিম পাকন দলীয় মনোনয়ন পাওয়ায় পাবনা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বর্তমান জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ রেজাউল রহিম লাল জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে বলেন, জেলা আওয়ামী লীগসহ সমস্ত অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা খুবই উৎফুল্ল, আনন্দিত। আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে পাকনকে বিজয়ের মালা পরাবো ইনশা আল্লাহ।
এদিকে আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, পাবনা জেলা মুক্তিযোদ্ধা সংসদ, ক্রীড়া সংগঠকের সমর্থকরা আনন্দ করে ফেসবুকসহ সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানায়।
এমএসএম / জামান
দামুড়হুদার নবাগত ইউএনও হিসেবে লাভলী ইয়াসমিনের যোগদান
আওয়ামী লীগ নেতা সিরাজুল আলম ঝন্টুর ইন্তেকাল
ব্র্যাক পটুয়াখালী মাইক্রোফাইনান্স (দাবি+)কর্মসূচির উদ্যোগে ব্র্যাক হ্যাচারির মাছের পোনা অবমুক্ত করন
ঠাকুরগাঁওয়ে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নারী নিহত, আহত ২
সিংড়ায় বিনামূল্যে কৃষি প্রণোদনা ও চারা বিতরণ
তাড়াশে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাঁচবিবি বিএম কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান
পূবাইল আদর্শ কলেজে নবনির্মিত ভবনের উদ্বোধন, এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রায়গঞ্জে পুলিশের জালে পেশাদার চোর, রয়েছে একাধিক মামলা
চাঁদাবাজি ও হয়রানির অভিযোগে কাশিয়ানীতে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন
রায়গঞ্জে আপত্তিকর অবস্থায় আটক হওয়া ইমামের বিয়ে, কাবিন নির্ধারণ ১০ লাখ টাকা
রাজস্থলীতে পরিদর্শনে আসেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর জিয়াউদ্দিন