শাহজাদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
গ্রামবাংলা শব্দটি কানে এলেই চোখের সামনে অপরূপ রূপ লাবণ্যময় মেঠোপথ, সবুজ শস্য, নদী-নালা ও গ্রামীণ বিভিন্ন উৎসবের প্রতিচ্ছবি ভেসে ওঠে। আর নৌকাবাইচ হলো এই অপরূপ বাংলার একটি অবিচ্ছেদ্য অংশ। সিরাজগঞ্জ জেলাসহ আশপাশের জেলা থেকে আসা কোষা ও পানসি নৌকার বাইচ আর বাইছালদের দেশ্বাত্মবোধক গানে মুখরিত হয়ে ওঠে বড়াল নদীর বাঘাবাড়ী নৌবন্দর অংশ। নৌকাবাইচ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ বা পছন্দের নৌকার বিজয়ে অংশিদার হতে দুর দুরান্ত থেকে ছুটে এসেছিলেন নানা বয়সী নারী-পুরুষসহ হাজার হাজার মানুষ।
সিরাজগঞ্জের শাহজাদপুরে শনিবার (১০ সেপ্টেম্বর) বিকালে বড়াল নদীতে বরেন্য শিক্ষাবিদ ড. মযহারুল ইসলামের স্মৃতি স্বরনে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ ফাইনাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক এমপি ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলাম, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, ডক্টর সাজ্জাদ হায়দার লিটন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ, ড. মযহারুল ইসলাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি শাহজাহান সিরাজ সহ প্রমূখ।
চূড়ান্ত প্রতিযোগিতায় কোষা ও পানসি তিন বিভাগে বিজয়ী নৌকা ও বাইছালদের পুরস্কার হিসেবে দেয়া হবে মোটরসাইকেল, ফ্রিজ ও টেলিভিশন। একই সাথে অংশ গ্রহন কারি সকল নৌকাকে পুরস্কার দেয়া হবে।
সিরাজগঞ্জের শাহজাদপুরসহ আশ-পাশের জেলা-উপজেলার মানুষকে নৌকা বাইচ প্রতিযোগিতার মাধ্যমে চিত্র বিনোদনের সুযোগ করে দিতে পেরে আনন্দিত আয়োজকেরাও। ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার স্থান বড়াল নদীর বাঘাবাড়ি বন্দর অংশ সেজে উঠেছিল রঙ্গিন সাজে। বাংলার বাঘ, করম আলী এক্সপ্রেস, নাসির এক্সপ্রেস, একতা এক্সপ্রেস, মায়ের দোয়া এক্সপ্রেস বাটুল এক্সপ্রেস, উড়ন্ত বলাকাসহ বাহারি নামের নৌকা ছুটে চলেছে নদীর এপ্রান্ত থেকে ওপ্রান্তে। সাথে সাথে ছুটছে যাত্রিবাহী শত শত ইঞ্চিনচালিত নৌকা। নৌকায় থাকা দর্শকের করতালি, বাইছালদের বৈঠার আওয়াজ আর দেশাত্ববোধক গানে উৎসবের আমেজ ছড়িয়েছে এলাকাজুড়ে।
ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার নির্মল আনন্দ উপভোগ করতে নদীপাড়ে উপস্থিত হয়েছিল বিভিন্ন বয়সী হাজারো নারী-পুরুষ। সিরাজগঞ্জসহ পাবনা ও নাটোর জেলা থেকে আসা দর্শকের দাবি প্রতিবছরেই আয়োজন করা হোক গ্রাম-বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন।
এমএসএম / জামান
চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী
গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি
জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে
মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান
বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান
ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ
ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ
অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন
মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন
মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের
দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন