ঢাকা রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

শাহজাদপুরে পোনা অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন


মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর photo মাহফুজুর রহমান মিলন, শাহজাদপুর
প্রকাশিত: ১১-৯-২০২২ দুপুর ৪:৩৯

সিরাজগঞ্জের শাহজাদপুরে ২০২২-২৩ আর্থিক সালের রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (১১ সেপ্টেম্বর) বেলা ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর পুকুরে ৬০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

পোনা মাছ অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধনের সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মৎস্য অফিসার সাথী রানী নিয়োগী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোহাম্মদ আব্দুস ছালাম, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

পরে উপজেলার প্রাণনাথপুর জলায় ৮০ কেজি, করতোয়া নদীতে ২০০.৯৬৫ কেজি, শাহজাদপুর থানার প্রাতিষ্ঠানিক পুকুরে ৩০ কেজি ও ফায়ার সার্ভিসের প্রাতিষ্ঠানিক পুকুরে ১৫ কেজিসহ মোট ৩৮৫.৯৬৫ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।

এমএসএম / জামান

চরভদ্রাসন স্বাস্থ্যকমপ্লেক্সে হটাৎ উপস্থিত স্বাস্থ্যমন্ত্রী

গলাচিপায় মাদ্রাসাছাত্র অপহরণ, ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি

জয়পুরহাটের ৬ জন হকি খেলোয়াড় যাচ্ছেন চীনে অনূর্ধ্ব-২০ এশিয়া কাপে

মনপুরা ইউপি নির্বাচন নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জিয়াউর রহমান

বাঘায় মাদকসহ বিভিন্ন অপরাধে ৬ জন আটক, চরাঞ্চলে রাতভর অভিযান

ফসলের জমি থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে রোদেলা টাওয়ারের কাজ

ধুনটে নার্সের পারিবারিক বিরোধে চিকিৎসককে জড়িয়ে অপপ্রচারের অভিযোগ

অষ্টগ্রাম রাস গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের পলাতক প্রধান শিক্ষক আব্দুস শহিদের অপসারণের দাবীতে মানববন্ধন

মহেশখালী থেকে অস্ত্রের চালান ঠেকাল পুলিশ:গ্রেফতার ২ জন

মাদকমুক্ত সমাজ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রী মীর হেলালের

দলীয় পদ থেকে অব্যাহতি চেয়ে সংবাদ সম্মেলন

বাগেরহাটে টেকসই বেড়ী বাঁধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন