ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

স্বামীর নির্যাতনে প্রাণ হারালেন গৃহবধূ


পাঁচবিবি,  প্রতিনিধি photo পাঁচবিবি, প্রতিনিধি
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৫:২৭
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামে স্বামীর নির্যাতনের শিকার হয়ে শারমিন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। শনিবার (১০ সেপ্টেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূ পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের চানপাড়া গ্রামের আতিকের স্ত্রী। শারমিন আতিকের চতুর্থ স্ত্রী ছিল।
 
নিহত শারমিনের পরিবার সূত্রে জানাযায়, প্রায় তিন মাস আগে আতিকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শারমিন। বিয়ের পর থেকেই দুজনের মধ্যে দাম্পত্য কলহ বিবাদ লেগে থাকত। বেশকিছুদিন থেকেই শারমিনকে যৌতুকের জন্য চাপ দিতে থাকেন আতিক। বিষয়টি সমাধানের জন্য গতকাল শনিবার (১০ সেপ্টেম্বর)  স্থানীয় ইউপি সদস্যসহ গণ্যমাণ্য ব্যাক্তিদের নিয়ে বৈঠকও বসে। বৈঠক শেষে রাত দশটার দিকে শারমিনকে আবারও বেধড়ক মারধর করে স্বামী আতিক। এতে গুরত্বর অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। 
 
স্থানীয় ইউপি সদস্য মোঃ ফয়সাল হোসেন বলেন, দীর্ঘদিন থেকে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। একারনে বিষয়টি সমাধানের জন্য কালকে বৈঠকও বসেছিল। বৈঠক শেষে আমরা বাড়ী ফিরলে এই ঘটনা ঘটে। তবে তিঁনি স্বামীর নির্যাতনের বিষয়টি অস্বীকার করে বলেন সে গ্যাস বড়ি খেয়েছে শুনেছি।
 
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ভাবে স্বামীর নির্যাতনের কথা আমরা জানতে পেরেছি। এঘটনায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ঘটনার পর থেকে স্বামী আতিক পলাতক আছে।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার