ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২১ দুপুর ৪:২৩

দ্বিতীয়বারের মতো করোনা (কোভিড-১৯) মোকাবেলায় দেশব্যাপী কঠোর লকডাউন শুরু হয়েছে এবং এরই মধ্যে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুর, শ্রমিকসহ সাধারণ মানুষজন। এসব কর্মহীন মানুষজনের হাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহার তুলে দিচ্ছেন জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এরই ধারা বাহিকথায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে ৬ জুলাই মঙ্গলবার প্রায় ৩০০ কর্মহীন পরিবারের লোকজনের মাঝে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) বেলা ১১টায় সুনামগঞ্জ পৌর শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনের হলরুমে সুনামগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপহারস্বরূপ প্রত্যেকের হাতে ১০ কেজি চাল, ডাল, তেল, চিনি, আলু, লবণ, সেমাই, সহ বিভিন্ন খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। 

উপহারসামগ্রী বিতরণ করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বিপিএম, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, এনডিসি রিফাতুল হক, সহকারী কমিশনার (ভূমি) শাহরিয়ার, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি লতিফুর রহমান রাজু প্রমুখ। 

জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, করোনাকালীন কর্মহীন বিভিন্ন শ্রমজীবী ৩০০ পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এই খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। তিনি আরো বলেন, আমাদের হাতে পর্যাপ্ত ত্রাণ মজুদ রয়েছে। ইতোমধ্যেই আরো কিছু বরাদ্দ প্রদান করা হয়েছে। শুধু করোনার জন্য নয়, যদি বন্যা আক্রান্ত হয় তাদেরও সাহায়্যের আওতায় আনা হবে।

এমএসএম / জামান

টঙ্গীতে কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬: মাদক থেকে যুবসমাজকে দূরে রাখতে পুলিশের ক্রীড়া আয়োজন

নোয়াখালী শহরে যানজট নিরসনের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

কুয়াকাটায় ভুয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে প্রতারণা, রাসেলের এক বছরের কারাদণ্ড

সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে কাউনিয়ায় যুবদলের বিক্ষোভ

মান্দায় ক্যান্টিলিভারের মান পরিদর্শনে বিভাগীয় প্রকৌশলী

ধামরাইয়ে প্রেমিকার বাড়ি থেকে প্রেমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, মা-মেয়ে আটক

মুকসুদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩

টাঙ্গাইল প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন

সরকার বেঈমানি দিয়ে যাত্রা শুরু করেছে: ইমরান ইমন

নিজ বসতবাড়ি থেকে বিতারিত হয়ে মেয়ের বাসায় দিন কাটাচ্ছে পিতা-মাতা

২৮ ঘন্টা পর অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলেন হাফেজ রিপন

সাগরে গভীর নিম্নচাপ: উত্তাল ঢেউয়ে রাঙ্গাবালীর ট্রলারডুবি, উদ্ধার ৯ জেলে

বিশ্বম্ভরপুরে মৎস্যজীবী সমিতির বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ৬