ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারী চক্রের ৯ সদস্য গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৬:৪

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার এলাকা থেকে মোবাইল চোর ও ছিনতাইকারী চক্রের ৯ সদস্যকে গ্রেফতার করেছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ। জিএমপির দক্ষিণ বিভাগের পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ চোরাই মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গী পূর্ব থানায় কনফারেন্সের মাধ্যমে গাজীপুর মেট্রোপলিটন অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার মো. মাহবুব-উজ-জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- মো. ওয়াসিম(৩৬), মো. বিপ্লব (২৭), মো. রফিকুল ইসলাম(৫০), মো. মিজানুর রহমান (২৯), মো. সাদিকুল ইসলাম (৩৫), মো. শাহবুদ্দিন (২৮), মো. নাঈমুল হক (২০), মো. হাবিব  (২০) ও মো. কামরুল হাসান (৪২)। 

এ সয়ম উপস্থিত ছিলেন- জিএমপির অপরাধ (দক্ষিণ) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. হাসিবুল আলম, টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম, ওসি (তদন্ত) মনিরুজ্জামান, এসআই কায়সার হাসান প্রমুখ।

উপ-কমিশনার মো. মাহবুব-উজ-জামান বলেন, পুলিশ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, মোবাইল চোর সিন্ডিকেট চক্র গাজীপুর ও টঙ্গীর বউ বাজারসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরেই অবৈধ মোবাইল কেনা-বেচার বানিজ্য নিয়ে তৎপর। তারা এসব মোবাইল ফোন বিভিন্ন মার্কেটের সামনে ভাসমান দোকানে গোপনে বিক্রি করে আসছে। এছাড়াও বিভিন্ন স্থান থেকে চুরি এবং ছিনতাইকৃত মোবাইল ফোনের ছিনতাইকারী চক্র সুকৌশলে নানা সিন্ডিকেট হোতার সঙ্গে যোগসাজশে এসব চোরাই মুঠোফোন কেনা-বেচায় জড়িত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সকাল থেকে অভিযান পরিচালনা করে মোবাইল চোরচক্রের ৯ সদস্যকে গ্রেফতার করা হয়।

অভিযানে গ্রেফতারকৃত আসামিদের কাছ থেকে ২৬০ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এর মধ্যে এন্ড্রোয়েড মোবাইল ১৪৩টি এবং বাটন মোবাইল ১১৭টি যার আনুমানিক মুল্য ৫ লাখ টাকা। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ক্রয় বিক্রয়ের নগদ ৩২ হাজার ৪৫০ টাকা উদ্ধার করা হয়। আশপাশের যে সমস্ত জায়গায় এই সমস্ত চক্রের সন্ধান যাবে, আমরা ব্যাবস্থা গ্রহণ করব। 

এমএসএম / জামান

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’