ঢাকা সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

টঙ্গীতে যৌন হয়রানির অভিযোগে চিকিৎসক গ্রেফতার


শেখ রাজীব হাসান, টঙ্গী photo শেখ রাজীব হাসান, টঙ্গী
প্রকাশিত: ১১-৯-২০২২ বিকাল ৬:১৩

গাজীপুরের টঙ্গীতে নারী রোগীকে যৌন হয়রানির অভিযোগে হাসিবুল ইসলাম(৩৭) নামে এক চিকিৎসককে গ্রেফতার করেছে জিএমপির টঙ্গী পূর্ব থানা পুলিশ। শনিবার রাতে টঙ্গীর আউচপাড়া আল কারীম ইসলামী হাসপাতালে এঘটনা ঘটে। উক্ত ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত হাসিবুল ইসলাম ফরিদপুর জেলার মধুখালী থানার নিশ্চিন্তপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
অভিযোগ সুত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ হৃদরোগে ভুগছিলেন ভুক্তভোগী নারী। শনিবার সন্ধ্যায় মা ও মামাত ভাইকে নিয়ে চিকিৎসার উদ্দেশ্যে টঙ্গীর হোসেন মার্কেট আল কারীম ইসলামী হাসপাতালে ডাঃ হাসিবুল ইসলামের চেম্বারে গেলে তিনি বিভিন্ন কৌশলে মামাত ভাই ও ডাক্তারের সহকারীকে চেম্বার থেকে বের করে দিয়ে ওনার রুমে থাকা রুগীর বেডে শুয়ে পরতে বলেন। এসময় পরনে থাকা বোরকা ও টিশার্ট খুলে চিকিৎসার নামে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানি করেন। একপর্যায়ে ভুক্তভোগীর আত্মচিৎকারে হাসপাতালে উপস্থিত সকলে এগিয়ে এসে ভুক্তভোগীকে উদ্ধার করেন। অভিযুক্ত চিকিৎসককে পুলিশের হাতে সোপর্দ করেন।
এবিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম বলেন, এঘটনায় একটি মামলা দায়ের করেছে ভোক্তভোগী। অভিযুক্ত চিকিৎসককে গ্রেফতার করে বিজ্ঞ আদালতের প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

বজ্রপাতে ৮ জেলায় ১৫ জনের মৃত্যু

ধামইরহাটে জামায়াতে ইসলামী যুব দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত

পূর্বধলায় এমপির গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি নেতাকর্মীদের ‘মিথ্যা আসামি’ করার অভিযোগ, সংবাদ সম্মেলন

গাইবান্ধায় বজ্রপাতে শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু

কসবায় সাংবাদিক হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

উলিপুর মহিলা ডিগ্রি কলেজে উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

​ভোগান্তি ছাড়াই কৃষি কার্ডে জ্বালানি তেল পাচ্ছেন রাণীনগরের কৃষকরা

নবীনগরে নৌকায় বসা নিয়ে দ্বন্দ্বে ঘুষির আঘাতে এক ব্যক্তির মৃত্যু

ছাত্রীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রধান শিক্ষক আটক

হোমনায় গাঁজাসহ দুই যুবক-যুবতী গ্রেফতার

গাছ কাটাকে কেন্দ্র করে টুঙ্গিপাড়ায় নারীকে মারধরের অভিযোগ, বিএনপি সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি

দাউদকান্দিতে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবজাতক কণ্যা শিশুর ঠাঁই হলো ‘চট্রগ্রামের ছোটমণি নিবাসে’