ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

লা লিগার শীর্ষে রিয়াল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ১১:১৫

লা লিগার শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। মায়োর্কার বিপক্ষে ৪-১ গোলের দারুণ এক জয় নিয়ে তাদের এ সাফল্য। এর ফলে লিগের শুরু থেকে শতভাগ জয়ের রেকর্ডটাও ধরে রাখল কোচ কার্লো অ্যানচেলত্তির শিষ্যরা।

যদিও রিয়ালের জয়টা মোটেও সহজ ছিল না। খেলার শুরু থেকেই দ্বিতীয় সেরা দল হয়ে থাকা মায়োর্কা ধারার বিপরীতে এগিয়ে যায় প্রথমার্ধের ৩৫ মিনিটে। লি ক্যাং ইনের ক্রস থেকে ভেদাত মুরিকির গোলে পিছিয়ে পড়ে স্বাগতিক রিয়াল। 

তবে রিয়াল মাদ্রিদ সমতা ফেরায় ম্যাচের প্রথমার্ধ শেষ হওয়ার আগেই। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে উঠে এসে ফেদেরিকো ভালভার্দে প্রতিপক্ষ বিপদসীমার কাছে থেকে করে বসেন দারুণ এক গোল। তাতেই ১-১ স্কোরলাইন নিয়ে দুই দল যায় বিরতিতে।

তবে দ্বিতীয়ার্ধে গোলের দেখা পেতে রিয়াল সময় নেয় ৭২ মিনিট পর্যন্ত। গোলটা আসে ব্রাজিলিয়ান কানেকশন থেকে। রদ্রিগো গোয়েজের পাস থেকে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। সেই রদ্রিগোর পা থেকেই আসে তৃতীয় গোলটা। যোগ করা সময়ে কর্নার থেকে ভেসে আসা বলে অ্যান্টোনিও রুডিগারের দারুণ এক ভলিতে ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। 

এই জয়ের ফলে রিয়াল মাদ্রিদ বার্সেলোনাকে টপকে চলে এসেছে লিগের শীর্ষে। পাঁচ ম্যাচের সবকটিতে জয় নিয়ে দলটির সংগ্রহ এখন ১৫ পয়েন্ট। আর দুইয়ে থাকা বার্সেলোনার সংগ্রহ ১৩ পয়েন্ট। 

প্রীতি / প্রীতি

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!

‘আমার চেয়ে ভালো কেউ নেই’, ব্যালন জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এমবাপে

সিপিএলে দুই ম্যাচেই ৭ উইকেট, রহস্য জানালেন মিরাজ

এবার ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় মেসি!

ম্যানচেস্টার ডার্বির আগে স্বস্তি ফিরল সিটিতে

জিদানের ফ্রান্স স্কোয়াডে থাকছে চার চমক

দল জিততে না পারায় কোচের পদত্যাগ, মানছে না ক্লাব

দুই ক্রিকেটারকে পাকিস্তানের সাইবার ক্রাইম তদন্তকারীদের জিজ্ঞাসাবাদ

‘টেস্ট ক্রিকেটকে অসম্মান করছে পাকিস্তান’