কুষ্টিয়ায় সড়কে প্রাণ ঝরল ৪ জনের
কুষ্টিয়ার কুমারখালীর আলাউদ্দীননগর এলাকায় আজ সোমবার সড়ক দুর্ঘটনায় তিনজন কৃষক নিহত হন ।
সোমবার ভোরে একই স্থানে তিন কৃষকসহ পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত নয়জন। ভোররাত পৌনে চারটা থেকে সাড়ে চারটার মধ্যে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক ও কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে দুটি দুর্ঘটনা ঘটে।
এক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শশীধরপুর গ্রামের ইনতা সরদার (৪০), গাফফার (৩৫) ও ছানোয়ার প্রামাণিক (৩৫)। ইনতা ও গাফফার দুই ভাই। অপর দুর্ঘটনায় মারা গেছেন নওগাঁর সাপাহার এলাকার তাতৈল গ্রামের এনদাল (৪২)। আহত ব্যক্তিরা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
দুর্ঘটনা দেখে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে ।
চৌড়হাস হাইওয়ে থানার পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোররাত পৌনে চারটার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে কুষ্টিয়ার কুমারখালী আলাউদ্দীননগর বালুর মাঠ এলাকায় সবজিবোঝাই একটি ভ্যানের সঙ্গে নছিমনের সরাসরি ধাক্কা লাগে।
এ সময় মুষলধারে বৃষ্টি হচ্ছিল। ওই সময় দুর্ঘটনা দেখে সেখানে একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি পাশের খাদে উল্টে পড়ে। ঘটনাস্থলে ভ্যান ও নছিমনে থাকা তিন কৃষক নিহত হন। আহত হন অন্তত নয়জন।
কুমারখালী ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান। সেখানে আহত কয়েকজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছে দেওয়া হয়।
এদিকে ভোররাত সাড়ে চারটার দিকে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার বিত্তিপাড়া এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে এনদাল নামের একজন মারা যান।
চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, চারজনের লাশ হাইওয়ে থানার পুলিশ উদ্ধার করেছে। দুর্ঘটনার কবলে পড়া যানবাহনগুলো জব্দ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা
রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"
নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক
রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান
তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল
কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ
বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
Link Copied