ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জে একযুগ পর পলাতক আসামি গ্রেফতার


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:২০
বিভিন্ন ছদ্মবেশে ১২ বছর পলাতক থাকার পরে অবশেষে র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা এলাকার ৭ বছরের সাজাপ্রাপ্ত আসামি মো, আতোয়ার রহমান (৬০)। গোপন সংবাদে রোববার (১১ সেপ্টেম্বর) রাতে র‌্যাব-৪-এর একটি আভিযানিক দল মানিকগঞ্জের বেতিলা-মিতরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
 
গ্রেফতারকৃত আতোয়ার রহমান মানিকগঞ্জ  সদর উপজেলার মত্ত এলাকার বাসিন্দা। তিনি ঘিওর উপজেলায় একটি প্রতিষ্ঠিত ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন। সোমবার (১২ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি ৩-এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আরিফ হোসেন।
 
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতারকৃত আসামি মোঃ আতোয়ার রহমান একটি প্রতিষ্ঠিত ব্যাংকের পিয়ন হিসেবে কর্মরত ছিলেন এবং বিভিন্ন গ্রাহকদের নিকট থেকে সঞ্চয়ের টাকা আত্মসাতের অভিযোগে উক্ত ব্যাংকের ম্যানেজার বাদী হয়ে ঘিওর থানায় মোঃ আতোয়ার রহমান এর বিরুদ্ধে অর্থ আত্মাসাৎতের মামলা দায়ের করে। মামলার পর থেকেই আসামি গ্রেফতার এড়ানোর জন্য পালিয়ে ঢাকা চলে যায়।
 
মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জশিট প্রদান করে। পরবর্তীতে চার্জশিটের ভিত্তিতে বিজ্ঞ আদালত উক্ত মামলার বিচারকার্য পরিচালনা করেন এবং পর্যাপ্ত স্বাক্ষ্য প্রমাণ ও উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে অর্থ আত্মাসাতের সাথে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে গত ২০১০ সালের ২৩ মার্চ চার্জশিটে অভিযুক্ত আসামি মোঃ আতোয়ার রহমানকে সাত বছরের সাজা প্রদানসহ ২৫ হাজার টাকা জরিমানা করেন।  এর পর হতে আসামি মো. আতোয়ার রহমান দীর্ঘ ১২ বছর ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃত আসামিকে ঘিওর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / জামান

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা