কমলগঞ্জে বসতঘর মাটির সাথে মিশিয়ে দিল প্রতিপক্ষ
মৌলভীবাজারের কমলগঞ্জে পূর্ববিরোধকে কেন্দ্র করে বসতঘরে হামলা চালিয়ে ঘরটি মাটির সাথে মিশিয়ে দিয়েছে প্রতিপক্ষ। হামলার এ ঘটনায় নারী, শিশুসহ ৫ জন আহত হয়েছে। সোমবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের বড়চেগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসলাম মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, উপজেলার রহিমপুর ইউনিয়নে বালুমহাল নিয়ে বড়চেগ গ্রামের সোলেমান মিয়া গংয়ের সাথে পূর্ববিরোধ ছিল একই গ্রামের হারুনুর রসিদ গংয়ের। এ ঘটনার জেরে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্রসহ রসিদের শ্বশুরের বসতঘরে হামলা চালায় সোলেমান গং। এ সময় হামলাকারীরা বসতঘরে লুটপাট চালায় এবং ঘরে থাকা নারী, শিশুসহ পরিবারের সদস্যেদের মারধর ও লাঞ্ছিত করা হয়। পরে সশস্ত্র হামলাকারীরা টিন শেডের বসতঘরটি কেটে ও ভেঙে মাটির সাথে মিশিয়ে দিয়ে চলে যায়। হামলায় সাফিয়া বেগম, সুরমা বেগম, ছামাদ মিয়া, মুয়িব খান ও মুকিদ মিয়া আহত হলে তাদের কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহত সাফিয়া বেগম জানান, সোলেমানের নেতৃত্বে হামলাকারীরা একনলা বন্ধুক এবং দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বসতঘরে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর ও লুটপাট চালায়। এ সময় ঘরের বাইরে তার মা ও বাবাকে হামলাকারীরা গাছের সাথে বেঁধে রাখে। তার প্রায় দুই বছর বয়সের ছেলেকে কেড়ে ছুড়ে ফেলে হামলাকারী মুহিন। দিনের বেলা এমন তাণ্ডব চালালেও প্রাণের ভয়ে এলাকার লোকজন তাদের বাঁচাতে আসেননি বলে সাফিয়া জানান। এক প্রশ্নের জবাবে সাফিয়া বলেন, ভেঙে ফেলা ঘরে তার বাবা ৭-৮ বছর ধরে বসবাস করছেন।
এ ঘটনায় আব্দুল খালিক বাদী হয়ে সোমবার (৫ জুলাই) সন্ধ্যায় সোলেমান মিয়াকে প্রধান আসামি করে ১৩ জনের নামোল্লখ করে অজ্ঞাত আরো ৪-৫ জনের নামে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ করেন।
তবে অভিযোগ অস্বীকার করে সোলেমান মিয়া বলেন, জায়গাটি তার আত্মীয়র। হারুনের শ্বশুর সেটা জবরদখল করে রেখেছিল। তবে ঘটনার সময় তিনি শ্রীমঙ্গলে ছিলেন বলে জানান।
কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied