ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

একান্ত সাক্ষাৎকাওে দলের মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

৩০০ আসনে প্রার্থী দেবে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:৩৩

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সারা দেশে ৩০০ আসনে দলীয় প্রার্থীর তালিকা প্রস্তুত করে আসছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশের একটি ইসলামী রাজনৈতিক দল হিসেবে আগামী সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেত্বত্বধীন মহাজোট এবং বিএনপির নেতৃত্বৃাধিন ২০ দলীয় জোটের পক্ষ থেকে তাদের জোটে যোগ দেয়ার জন্য বিভিন্নভাবে প্রস্তাব আসছে। আওয়ামী লীগ বিএনপির নিয়ন্ত্রনাধিন বড় দুটি জোট থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসার পর দলীয় ফোরামে আলাপ আলোচনা করে সংগঠনের নীতি নির্ধারণী সভায় কোন জোটের সাথে যুক্ত হওয়ার বিষয়টি সিদ্ধান্ত হবে। তবে সারা দেশে বিভিন্ন উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের একাধিক জনপ্রতিনিধি জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনে আগ পর্যন্ত কোন জোটে যাচ্ছে বা যাচ্ছে না পরিস্কার করা যাবে না বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কোন জোটের শরীক হচ্ছে। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে দেশের মানুষ ভালো নেই।  সরকারের অব্যবস্থানা অনিয়মের কারণে দ্রব্যমূল্যর দাম আকাশ ছোঁয়া এবং সরকারি দপ্তরে দুর্নীতি সাধারণ মানুষকে হয়রানি, বিদেশে টাকা পাচার, রাষ্টীয় সম্পদ লুটসহ বিভিন্ন বিষয়ে ইসলামী ফ্রন্ট প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নব নির্বাচিত  মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর মোমিন রোডস্থ দলীয় কার্যালয়ে সন্ধ্যা ৭টায় একান্ত সাক্ষাৎকারে উপরোক্ত কথাগুলো বলেন। 
গত ৩ সেপ্টম্বর বাংলাদেশ ইসলামী ফ্রন্টর কাউন্সিল-২০২২ ইং কাউন্সিলরদের ভোটে মহাসচিব নির্বাচিত হন স.উ.ম আব্দুস সামাদ। আব্দুস সামাদ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের রাজনীতির সাথে প্রতিষ্ঠাকালিন থেকে যুক্ত। ১৯৮০ সালে ২১ জানুয়ারী বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্রতিষ্ঠাকালিন সদস্য। ১৯৮০-১৯৯১ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাংগঠনিক সম্পাদক, যুগ্ম সম্পাদক, দুই দুই বার সাধারণ সম্পাদক, সহ সভাপতিসহ গুরুত্বপর্ণ পদে দায়িত্ব পালন করেছে। ১৯৯৩৪ সালে বাংলাদেশ ইসলামী যুব সেনার কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক এবং ১৯৯৪ সালে যুব সেনার যুগ্ম আহ্বায়ক ও আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সাংগঠনিক সম্পাদক, ২০১১ সাল থেকে ২০২২ সালের ৩ সেপ্টম্বর পর্যন্ত সিনিয়র যুগ্ম মহাসচিবসহ একাধিক গুরুত্বপর্ণ পদে আন্তরিকতা এবং দক্ষতার সাথে পালন করে আসছে।  গত ৩ সেপ্টম্বর কাউন্সিলরদের ভোটে মহাসচিব নির্বাচিত হন তিনি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ২য়তম মহাসচিব এর আগে মহাসচিব ছিলেন মাওলানা এম এ মতিন তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রযেছে। স.উ.ম আব্দুস সামাদ ছাত্র জীবনে চট্টগ্রামের ছোবহানিয়া কামিল মাদ্রাসা, জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসা, ঢাকা সরকারি আলীয় মাদ্রাসা, ঢাকা সেন্ট্রাল ল কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের নামকরা বিভিন্ন মাদ্রাসা থেকে এবং বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করেছে। তিনি বাংলা এবং আরবী শিক্ষায় উচ্চ শিক্ষিত একজন মেধাবী রাজনীতিবিদ।  ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যাল থেকে ছাত্র সংসদের নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে নির্বাচন করেন। ছাত্র জীবনে রাজনীতি করতে গিয়ে ১৯৮৩ সালে ছাত্র শিবিরের হামলা, ১৯৮৫ সালে ঢাকা আলী মাদ্রাসায় হামলার শিকার। ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের নেতৃত্বাধিন ছাত্র সংগ্রাম পরিষদে নেতাদের হাতে হামলাসহ একাধিকবার মামলা হামলার শিকার হতে হয়েছে এ নেতাকে।  বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সারা দেশের প্রতিটি এলাকায় পীর মশায়েক, আলেম, উলামাসহ ধর্মপ্রাণ মুসলমানদের এ সংগঠন। সারা দেশে লক্ষ লক্ষ কর্মী সমর্থক রয়েছে। নির্বাচনের আগে সারা দেশের জেলা এবং উপজেলা ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করতে কাজ শুরু করেছে। দেশের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সারা দেশে বিভিন্ন কর্মসূচি দিয়ে মাঠে নামার ঘোষণা দেন মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী