ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

ভুয়া ওয়ারিশ সেঁজে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

চসিকের ৪১ নং ওয়ার্ডে একই পরিবারকে দুই রকম ওয়ারিশন সনদ !


চট্টগ্রাম ব্যুরো photo চট্টগ্রাম ব্যুরো
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:৩৪

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) দক্ষিণ পতেঙ্গা  ৪১ নং ওয়ার্ডের  বর্তমান কাউন্সিলর ও সাবেক কাউন্সিলর একই পরিবারকে দুই রকম ওয়ারিশন সনদ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুয়া ওয়ারিশন সনদ নিয়ে প্রতিপক্ষের জায়গা ভিটে মাটি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 
জানা গেছে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দক্ষিণ পতেঙ্গা ৪১নং ওয়ার্ডে কাউন্সিলর মোহাম্মদ নুরুল আবছার ২০১৫ সালের ৬ জুন মাধ্যম পতেঙ্গা, বারিকের বাপের বাড়ি এলাকার মৃত দুলা মিয়া মাতা মৃত আমেনা খাতুন, আজিজ উল্ল্যা পরিবারের চার ছেলে এক মেয়ে বলে একটি ওয়ারিশন সনদ দেন। ২০১৫ সালের ২৮ সেপ্টম্বর ওযার্ড কাউন্সিলর ছলেহ আহামদ চৌধুরী আজিজ উল্লা পরিবারের চার ছেলে দই মেয়ে বলে আরও একটি ওয়ারিশন সনদ দেন।  এতে আছিয়া খাতুন নামের একজন মহিলাকে ওয়ারিশ হিসেবে অর্ন্তভুক্ত করা হলে শুরু হয় জায়গা জমি সংক্রান্ত সম্পত্তি নিয়ে বিরোধ। পরের ওয়ারিশন সনদটি ভুল এবং আছিয়া খাতুন ওয়ারিশ নন দাবি করে আজিজ উল্লার পরিবারের ওয়ারিশ মোহাম্মদ খাইরুল ইসলাম তৎ সময়ে কাউন্সিলর ছালেহ আহম্মদ চৌধুরীর কাছে লিখিতভাবে বিষয়টি জানায়। আছিয়া খাতুনের ওয়ারিশ হিসেবে মধ্যম পতেঙ্গার চৌধুরী পাড়া এলাকার মমতাজ বেগম-স্বামী মৃত লাল মিয়া ও সুমি আকতার স্বামী পিতা মৃত লাল মিয়া হিসেবে দেখানো হয়। ভুয়া ওয়ারিশ সাজিয়ে জায়গা জমির নামজারি করতে গেলে আজিজ উল্লার ওয়ারিশ মোহাম্মদ খাইরুল ইসলাম সহকারী কমিশনার ভূমি পতেঙ্গার কাছে লিখিত অভিযোগ করেন। তারা দীর্ঘদিন প্রবাসে থাকায় গোপনে ২০১৬ সালে সিনিয়র সহকারী জজ আদালত-৩য় চট্টগ্রাম মামলা করেন। আদালতের কাগজ পত্র পর্যালোচনা করতে গিয়ে ভুয়া ওয়ারিশন সনদ নেয়ার বিয়ষটি ধরা পড়ে। ভুয়া ওয়ারিশন সনদ বাতিল করে দেয়ার জন্য এ বিষয়ে একটি কাউন্সিলরের কাছে লিখিত আবেদন করা  হলে কাউন্সিলর ক্ষিপ্ত হয়ে গালিগালজ করে বলেও অভিযোগ রয়েছে, কাউন্সিলরের ভুয়া ওয়ারিশন সনদটি নেয়ার পর ভুয়া ওয়ারিশ সাজিয়ে প্রতিটি জায়গায় ভাগ বসিয়ে গোপনে নামজারি করার অপচেষ্টা করে আসছে বলে খাইরুল ইসলাম জানান। সাবেক কাউন্সিলর মোহাম্মদ নুরুল আবছার জানান আমার দেয়া ওয়ারিশন সনদটি শতভাগ সঠিক বিয়ষটি তদন্ত করে অনেকের সাথে কথা বলে দিয়ে ছিলাম। পরের কাউন্সিলরের দেয়া ওয়ারিশন সনদটি সঠিক নন বলে জানান, আমি আমারটা সত্য প্রমান করার জন্য প্রয়োজনে আদালতে যেতে পারব। আমার পরামর্শ এ ধরণের ভুয়া ওয়ারিশন সনদ যে দিয়েছে তার বিরুদ্ধে মামলা করে আইগত প্রতিকার চাওয়া দরকার তিনি আদালতে গিয়ে বলুক উনি সঠিক আছে। 
 এ বিষয়ে ৪১ নং ওয়ার্ড কাউন্সিলর ছাবের আহম্মদ চৌধুরী জানান, তথ্য গোপন করে কেউ যদি ভুয়া ওয়ারিশন সনদ নিয়ে থাকলে সেটা বাতিল করা হবে। প্রকৃত ওয়ারিশদের পক্ষ থেকে কেউ যদি বিয়ষটি নিয়ে আমার কাছে আছে আমি তাদেরকে সহযোগিতা করব। কোন ভাড়াটিয়া ওয়ারিশ সেজে জায়গার মালিক সাজলে এ ধরণের প্রতারকদের আমার কাছে স্থান নেই আমি কখনো কারো উপরকার করতে না পারলে কারো ক্ষতি হউক এ ধরণের কাজ করি না। উক্ত সনদ ইস্যুর যে তারিখ উল্লেখ করা হয়েছে এতে আমারও সন্দহ হচ্ছে এটা আমি দিয়েছি কিনা আমি বলতে পারছি না। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী