ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

গোবিন্দগঞ্জে অবৈধভাবে সার মজুদ করায় ৩০ হাজার টাকা জরিমানা, সার জব্দ


গোবিন্দগঞ্জ প্রতিনিধি photo গোবিন্দগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৩:৪৬

সারাদেশের ন্যায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সকল প্রকার সারের সংকট দেখা দিয়েছে। এই সুজগে সুবিধা বাদি কিছু ব্যবসায়ী বেশি লাভের আশায় সার মজুদ করে সংকটের সৃষ্টি করছে। উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের কুমিড়াডাঙ্গা গ্রামের  আব্দুল গফুর আহমেদের ছেলে ধান ব্যবসায়ী শাহ আলম(৩৫) আটশত বস্তা সার মজুদ করে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কৃষি অফিসার রেজা-ই মাহমুদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লা বিন শফিক শাহ আলমের চালের গোডাউন পরিদর্শন করে আটশত বস্তা (বিএডিসি) টিএসপি সার জব্দ করেন। নিয়মবহির্ভূতভাবে সার মজুদ রাখার দায়ে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬ এর ১২(৩) ধারা অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। মজুদকৃত ৮০০ ব্যাগ (প্রতি বস্তা ৫০ কেজি) টিএসপি সার জব্দপূর্বক স্থানীয় ইউনিয়ন  চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের জিম্মায় রাখা হয়। জব্দকৃত সার মিলগেট রেটে প্রতি ৫০ কেজি ব্যাগ ১০০০/- (এক হাজার) টাকা দরে প্রকৃত কৃষকদের মাঝে বিক্রয়পূর্বক বিক্রয়কৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমাপূর্বক আদালতকে অবহিত করার জন্য উপজেলা কৃষি অফিসারকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

সোমবার সকাল ১১ঘটিকার সময় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) নির্বাহী ম্যাজিসট্রেট আব্দুল্লা বিন শফিক।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার রেজা-ই মাহমুদ ও ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম।

এমএসএম / জামান

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত