ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী রেঞ্জে ও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ বাঘা থানার সাজ্জাদ হোসেন সাজু


এম ইসলাম দিলদার, বাঘা photo এম ইসলাম দিলদার, বাঘা
প্রকাশিত: ১২-৯-২০২২ দুপুর ৪:৫৫
বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জে ও জেলার পঞ্চমবারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন বাঘা থানার (ওসি)  মো. সাজ্জাদ হোসেন সাজু। সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী বিভাগের ডিআইজি কার্যালয়ের কনফারেন্স রুমে শ্রেষ্ঠত্বের পুরস্কারস্বরূপ সাজ্জাদ হোসেনকে সম্মাননা ক্রেস্ট ও স্মারক প্রদান করা হয়।
 
আইন শৃঙ্খলার উন্নয়ন, অস্ত্র, মাদক উদ্ধার, ডাকাতি ও হত্যা মামলার রহস্য উদ্ঘাটন, পুলিশি সেবা জনগণের দোরগোড়াই পৌঁছে দেয়াসহ পুলিশ কর্মকর্তা হিসেবে বাঘা উপজেলায় বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তিনি রাজশাহী রেঞ্জের এবং জেলার পঞ্চম বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ ওসি নির্বাচিত হয়েছেন মো, সাজ্জাদ হোসেন সাজু। 
রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব আব্দুল বাতেন বিপিএম ও পিপিএম (বার), জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেনের হাতে শ্রেষ্ঠত্বের পুরস্কার তুলে দেন।
 
এ সময় উপস্থিত ছিলেন- রাজশাহীর জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বিপিএম (বার)-সহ ৮ টি জেলার পুলিশ সুপার ও বিভাগীয় পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।
 
এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ রাজশাহী রেঞ্জের এবং জেলার পঞ্চম  বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মো, সাজ্জাদ হোসেন সাজু জানান, জনাব এবিএম মাসুদ হোসেন বিপিএম(বার) স্যার এর দিক-নির্দেশনায় ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং বাঘা থানা আমার কর্মস্থলের সকল অফিসারবৃন্দ ও কনস্টেবলদের সাথে নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে কাজ করে যাচ্ছি। রাজশাহী রেঞ্জের প্রথম এবং রাজশাহী জেলার পঞ্চম  বারের মত শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হওয়াতে  আমি আনন্দিত ও সকলের জন্য শুভ  কামনা জানাচ্ছি।  এই পুরস্কার  আমার একার নয় সকলের কাজের ফসল এই পুরুস্কার বাঘা থানার সকলের। মনরম সবুজে ঘেরা  রাজশাহী রেঞ্জের এবং জেলার পঞ্চম  বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরুস্কৃত সার্টিফিকেট টি আগামী দিনের কাজের ক্ষেত্রে আমাকে আরও প্রেরণা জোগাবে বলে তিনি সকলের দোয়া,আশির্বাদ ও সহযোগীতা কামনা করেন।
 
উল্লেখ্য, বাঘা থানার ৩৯ বছর বয়সে এই প্রথম রাজশাহী রেঞ্জের এবং জেলার পঞ্চম  বারের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ পুরুস্কৃত ক্রেষ্ট ও  সার্টিফিকেট পেয়েছেন ওসি মো,সাজ্জাদ হোসেন সাজু।

এমএসএম / জামান

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

গজারিয়ায় শারদীয় দূর্গাপূজা২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুুতিমুলক সভা

পেকুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

গোদাগাড়ীতে জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সিএসও’র ষান্মাসিক সভা অনুষ্ঠিত