ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিবচর পৌরসভায় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ


শিবচর প্রতিনিধি photo শিবচর প্রতিনিধি
প্রকাশিত: ৬-৭-২০২১ বিকাল ৫:৩৫
মাদারীপুরের শিবচর পৌরসভার ৮০০ দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। করোনার প্রকপে কঠোর লকডাউনে কর্মহীন হয়ে পড়া এ মানুষগুলো প্রধানমন্ত্রীর ঈদ উপহার ত্রাণসামগ্রী পেয়ে বেশ আনন্দিত। মঙ্গলবার (৬ জুলাই) সকালে শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খানের নেতৃত্বে পৌরসভার ৯টি ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে এসব ত্রাণ  বিতরণ করা হয়।
 
এ সময় উপস্থিত ছিলেন- পৌর আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খান, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক স্বপন রায়সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।
 
শিবচর পৌরসভার মেয়র আওলাদ হোসেন খান বলেন, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির নির্দেশে এর আগেও আমারা ত্রাণসামগ্রী বিতরণ করেছি। আজকে আমরা শিবচর পৌরসভায় দ্বিতীয়বারের মতো ত্রাণসামগ্রী বিতরণ করলাম। চিফ হুইপের নির্দেশ রয়েছে, শিবচরের একটি মানুষও যেন এই লকডাউনে না খেয়ে কষ্ট না করে। 

এমএসএম / জামান

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত