ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

পাংশায় সার ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা


শামীম হোসেন, পাংশা photo শামীম হোসেন, পাংশা
প্রকাশিত: ১২-৯-২০২২ বিকাল ৫:৪৯

রাজবাড়ীর পাংশায় পার্শ্ববর্তী উপজেলায় সার বিক্রি করার দায়ে মো. আমিরুল ইসলাম নামের এক সার ব্যবসায়ীর ৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (১২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে পাংশা পৌর শহরের মৈশালা বাজার থেকে তাকে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী। এ অভিযানে সহযোগিতা করেন উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ।উপজেলা কৃষি অফিসার রতন কুমার ঘোষ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পাংশা পুরাতন বাজারের আমিরুল ইসলাম নামের এক ব্যবসায়ী পার্শ্ববর্তী কালুখালী উপজেলায় ৩৫ বস্তা ইউরিয়া সার বিক্রয় করেছে। তিনি উপজেলা কৃষি অফিসের তালিকাভুক্ত খুচরা বিক্রেতা। সারগুলো বাটাহাম্বা যোগে নিয়ে যাওয়ার সময় উপজেলার মৈশালা বাজার থেকে আটক করা হয়। 

বিষয়টি উপজেলা নিবার্হী কর্মকর্তাকে (ইউএনও)  জানালে তিনি ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সার ব্যবস্থাপনা আইন-২০০৬ এর ১২/১ ধারায় স্যার ব্যবসায়ী আমিরুল ইসলামকে ৭ হাজার টাকা জরিমানা করেন এবং বিক্রয়কৃত ৩৫ বস্তা সার পুনরায় তার দোকানের ফেরত পাঠান। 

এ সময় আমিরুল ইসলাম সহ মৈশালা বাজারের সার ব্যবসায়ীদের নিজ উপজেলার বাহিরে সার বিক্রয়ে নিষেধাজ্ঞা দেন উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ আলী ।

এমএসএম / জামান

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন