খানসামায় মৎস্য অধিদপ্তরের অভিযানে অবৈধ ম্যাজিক জাল ধবংস
দিনাজপুরের খানসামা উপজেলায় মৎস্য অধিদপ্তরের বিশেষ অভিযানে নদী থেকে ৩টি চায়না ম্যাজিক দুয়ারী জাল জব্দ করা হয়। এ সময় জালের মালিক পালিয়ে যাওয়ায় তাদের আটক ও জরিমানা করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধবংস করা হয়।
এর আগে শনিবার বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও জাতীয় পত্রিকায় নিউজ প্রকাশিত হওয়ার পরেই গতকাল রোববার (১১ সেপ্টেম্বর) বিকেলের দিকে উপজেলার বেলান নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। খানসামা উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মণের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ভেড়ভেড়ি ইউনিয়নের লিফ আব্দুল হান্নান, আঙ্গারপাড়া ইউনিয়নের লিফ শফিকুল ইসলাম ও গোয়ালডিহি ইউনিয়নের লিফ আব্দুল ওয়াদুদ ইসলাম।
এ সময় নদী থেকে জব্দকৃত প্রায় ১৫০ থেকে ২০০ মিটার চায়না ম্যাজিক দুয়ারী জাল পুড়িয়ে ধবংস করা হয়, যার বাজার মূল্য আনুমানিক ১২-১৫ হাজার টাকা।
এ বিষয়ে উপজেলা মৎস্য অফিসার রতন কুমার বর্মণ বলেন, বিধিনিষেধ অমান্য করে মাছ আহরণ এবং ব্যবসার সাথে জড়িত যারা আছে তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে। ম্যাজিক জাল কোথাও ধরা পড়লে আমরা ব্যবস্থা গ্রহণ করব। মৎস্য সম্পদ রক্ষার্থে সবার সহযোগিতা কামনা করছি।
এমএসএম / জামান
কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারে অবৈধ দখল উচ্ছেদে উপজেলা প্রশাসনের অভিযান
আদমদীঘিতে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা
পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে এসএমজি ও ১শ রাউন্ড গুলি উদ্ধার
নড়াইলে অরুণিমা রিসোর্টে জুনিয়র গলফ টুর্নামেন্টের পুরস্কার ও গাছের চারা বিতরণ
গাজীপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন
বাগেরহাটে ইউপি মেম্বরের সংবাদ সম্মেলন
ধামইরহাটে বরাবর সময় মত অফিস করেন না মহিলা বিষয়ক কর্মকর্তা
সিংড়ায় ছোট চৌগ্রামে চলাচলের রাস্তা বন্ধ করলো প্রতিপক্ষরা
নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, উদ্ধার ২১৭টি টেটা
আদালতের নির্দেশে ভূরুঙ্গামারীতে আপডেট ডায়াগনস্টিক সেন্টারের সিলগালা খোলার আদেশ
তেঁতুলিয়ায় বাংলাদেশ-৮৮’র বর্ণিল মিলনমেলা, বন্ধুত্বের উৎসবে মুখরিত ডাকবাংলো
রাবিতে মৎস্য উদ্যোক্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে শিক্ষার মানোন্নয়নে প্রশাসনের সাথে প্রধান শিক্ষকদের মতবিনিময়
Link Copied