৫ দফা দাবিতে কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি পালিত
গাজীপুরের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে উপজেলা প্রকল্প কর্মকর্তার কর্মকর্তা কর্মচারীরা ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করেন। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হয়। কর্মবিরতির ফলে দপ্তরে আসা সেবা প্রার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। অনেক সেবা প্রার্থীদের দপ্তরে এসে সেবা না পেয়ে ফিরে যেতে হয়েছে।
কর্মসূচি প্রসঙ্গে উপজেলা প্রকল্প কর্মকর্তা মো. মনিরুল ইসলাম শোভন প্রতিবেদককে জানান, গত ১১ সেপ্টেম্বর রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদ দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংবাদ সম্মেলন করেন। এ সময় ১২ হতে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ৩ দিন দেশের সকল উপজেলা, জেলা ও অধিদপ্তরে অর্ধদিবস কর্মবিরতি পালনের ঘোষণা হয়। তারই ধারাবাহিকতায় কালীগঞ্জ উপজেলা প্রকল্প কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী কল্যাণ পরিষদের উদ্ধোগে কর্মবিরতি পালন করা হচ্ছে। উক্ত ৩ দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সকল ধরনের সেবা বন্ধ থাকবে।
আগামী ১৫ সেপ্টেম্বর জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি দেয়া হবে। ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে আগামী ১৭ সেপ্টেম্বর (শনিবার) পূনরায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা কর্মচারী কল্যাণ পরিষদের সভায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ৫ দফা দাবি সমূহঃ দুর্যোগ ব্যবস্থাপনা আইন ২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা (জিআরআরও) পদ আপগ্রেডকরণ, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডকরণ, সচিবালয়ের ন্যায় দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদের নাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূন্য পদে পদোন্নতি,চলতি দায়িত্ব, নিয়োগের মাধ্যমে পূরণকরণ।
ওই কর্মকর্তা আরও বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের অধীন পদগুলো যুগোপযোগী করে আপগ্রেডেশন করা হলেও তাদের সঙ্গে সামঞ্জস্য রেখে এই মন্ত্রণালয়ের অধীন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও অন্যান্য কর্মচারীদের পদ অদ্যবধি আপগ্রেডেশন করা হয়নি। ফলে এ অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের মনে চরম হতাশা বিরাজ করছে। যা আগামী যে কোনো দুর্যোগ মোকাবিলার জন্য বিরাট অন্তরায়।
এমএসএম / জামান
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট